| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

দিল্লী ক্যাপিটালসের সেরা বোলাদের তালিকায় শীর্ষে মুস্তাফিজ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ এপ্রিল ২৯ ২১:৫৭:২৪
দিল্লী ক্যাপিটালসের সেরা বোলাদের তালিকায় শীর্ষে মুস্তাফিজ

আসরের বাকি ম্যাচগুলোতে দলের অবিচ্ছেদ্য অংশ হয়ে রয়েছেন বাংলাদেশের এই পেসার। এখন পর্যন্ত সাত ম্যাচে মাঠে নামা কাটার মাস্টার মুস্তাফিজ প্রতিপক্ষকে চাপে রেখে রান আটকে রাখতেও সক্ষম হয়েছেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান।

গতরাতে শেষ হওয়া কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ম্যাচে বল হাতে নিজের যাদু দেখিয়েছেন মুস্তাফিজ। আর এই ম্যাচে বল হাতে ৪ ওভার বল করে মাত্র ১৮ রানের বিনিময়ে ফিজ তুলে নিতে সক্ষম হয়েছেন ৩টি উইকেট। ডেথ ওভারে তার এমন দুর্দান্ত বোলিংয়ের পর দিল্লী ক্যাপিটালস ম্যাচও জিতেছে নাইটদের বিপক্ষে।

মুস্তাফিজের এমন পারফরম্যান্সের পর নতুন করে একটি রেকর্ড নিজের দখলে নিয়েছেন মুস্তাফিজ। দিল্লী ক্যাপিটালসের হয়ে সবচেয়ে বেশি ডট বল দেয়া বোলারের তালিকায় সবার উপরে রয়েছেন মুস্তাফিজুর রহমান।

সাত ইনিংসে মুস্তাফিজুর রহমান বল করেছেন মোট ২৮ ওভার। যেখানে তার ডট বলের সংখ্যা ৭০টি। এখন পর্যন্ত ৮ উইকেট তুলে নেয়া মুস্তাফিজের ইকোনোমি ৭.৩৯।

দিল্লীর হয়ে সবচেয়ে বেশি ডট বল দেয়ার তালিকায় দুই নম্বরে রয়েছেন খলিল আহমেদ। এখন পর্যন্ত ৬ ইনিংসে খলিল আহমেদ করেছেন ২৪ ওভার। ১১ উইকেট তুলে নেয়া খলিল এবারের আসরে দিল্লীর হয়ে ডট বল করেছেন ৬৭টি। তার ইকোনোমি ৭.৯১।

তালিকার তিন নম্বরে রয়েছেন কুলদিল যাদব। এই স্পিনার দিল্লীর হয়ে আট ম্যাচেই মাঠে নেমেছেন। আট ইনিংসে কুলদিপ বল করেছেন ২৯.৪ ওভার। ১৭ উইকেট তুলে নেয়া কুলদিপের ডট বলের সংখ্যা ৫৯টি। এই স্পিনারের ইকোনোমি ৮.০৮।

শার্দূল ঠাকুর এবারের আসরে এখন পর্যন্ত দিল্লীর হয়ে আট ইনিংসে করেছেন ২৬.২ ওভার। ৪ উইকেটের দেখা পাওয়া শার্দূল এখন পর্যন্ত আসরে ডট বল করতে পেরেছেন ৫৭টি। যা তাকে ঠাই করে দিয়েছে এই তালিকার চার নম্বরে।

তালিকার পাঁচ নম্বরে থাকা অক্ষর প্যাটেল আট ইনিংসে করেছেন ২৭ ওভার। যেখানে তিনি তুলে নিতে সক্ষম হয়েছেন ৪টি উইকেট। ৭.৭০ ইকোনোমিতে বোলিং করা অক্ষর প্যাটেলের ডট বলের সংখ্যা ৫০টি।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...