| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

রোনালদোর অপেক্ষা ৭৪০ মিনিট

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ এপ্রিল ২৯ ২১:০০:০৭
রোনালদোর অপেক্ষা ৭৪০ মিনিট

এই গোলের মধ্যে দিয়ে প্রিমিয়ার লিগের প্রতিযোগিতায় চেলসির বিপক্ষে প্রথমবার জালের দেখা পেলেন রোনালদো। চেলসির বিপক্ষে এর আগে যে গোল করেছিলেন রোনালদো, সেটি ছিল চ্যাম্পিয়নস লিগের ম্যাচে, সেটি ২০০৮ সালে। এরপর চেলসির বিপক্ষে আরও মাঠে নামলেও গোল পাচ্ছিলেন না রোনালদো। অবশেষে লা ব্লুজদের বিপক্ষে মাঠের খেলায় ৭৪০ মিনিট পর দ্বিতীয় গোল পেলেন পাঁচ বারের ব্যালন ডি’অর জয়ী এই তারকা।

চলতি মৌসুমে দুর্দান্ত ফর্মে থাকা রোনালদো প্রিমিয়ার লিগের শীর্ষ ৫ দলের বিপক্ষে এবার করেছেন সর্বোচ্চ ৮ গোল। এবারের আসরে দ্বিতীয় সর্বোচ্চ ৪ গোল করে করেছেন সালাহ, মানে, দিয়াগো জোতা, অডসোন এদুয়ার্দো।

ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে সর্বশেষ পাঁচ গোলই রোনালদোর। রেড ডেভিলদের হয়ে সর্বশেষ ৯ গোলের আটটি এই পর্তুগিজ স্ট্রাইকারের। প্রিমিয়ার লিগের আসরে ৩৭ বছর বয়সী রোনালদোর গোল হলো ১৭টি। প্রতিযোগিতাটিতে তার চেয়ে বেশি গোল আছে কেবল লিভারপুলের মোহামেদ সালাহর, ২২টি। এ ছাড়াও ম্যানইউয়ের জার্সিতে ২০০৮ সালে রোনালদো করেছিলেন ২৩ গোল। ১৪ বছর পর বয়স ৩৭ হলেও চলতি মৌসুমেও রোনালদো রেড ডেভিলদের জার্সিতে করে ফেলেছেন ২৩ গোল। পূর্বের সেই রেকর্ড ভাঙার হাতছানি রয়েছে পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী স্ট্রাইকারের সামনে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...