| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

বাবার স্বপ্ন পুরন করবে ছেলে

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ এপ্রিল ২৯ ১৮:০২:০৮
বাবার স্বপ্ন পুরন করবে ছেলে

রুবেল না থাকলেও রুবেলের স্বপ্ন বাঁচিয়ে রাখতে চান তার স্ত্রী চৈতি ফারহানা রূপা। ক্রিকেটের সব পর্যায়ে পা রাখা বাবা রুবেলের স্বপ্ন ছিল, ছেলে রুশদানকেও ক্রিকেটার বানাবেন। চৈতির এখন লক্ষ্য রুবেলের সেই স্বপ্ন পূরণ করা।

শুক্রবার (২৯ এপ্রিল) গণমাধ্যমের সাথে আলাপকালে রুবেল বলেন, ‘রুবেলের খুব ইচ্ছা ছিল ছেলেটাকে ভালো একজন ক্রিকেটার বানানোর। আমি সর্বোচ্চ পরিমাণে চেষ্টা করব একজন ক্রিকেটার হিসেবে তৈরি করার।’

রুশদানের কাছে এদিন ছুটে যান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম। ছোট্ট রুশদানের জন্য জায়নামাজ ও ব্যাট, বল, স্টাম্পসহ ক্রিকেটের সব সরঞ্জামাদি উপহার হিসেবে নিয়ে যান মেয়র। এ সময় তিনি বলেন, ‘রুবেলের স্ত্রী যেন আমাকে পরিবারের সদস্য ভাবে।’

তবে এসব আশ্বাসেও তো আর ফিরে আসবেন না রুবেল। রুবেলকে হারিয়ে চৈতির তাই অশ্রুসজল দুই চোখ। তিনি বলেন, ‘রুবেল কেমন মানুষ ছিল এটা তো আপনারা সবাই জানেন। ও একজন নিখাদ ভদ্রলোক। একজন মানুষের যত ভালো গুণ থাকতে হয় রুবেলের সব ছিল। আমাদের সাড়ে ৭ বছরের সংসার এত সুন্দরভাবে শুরু হল আবার শেষও হয়ে গেল। সব কিছু এত শূন্য। এভাবেই হয়ত আমাদেরকে বাঁচতে হবে।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...