| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

বাংলাদেশকে নিয়ে নিজের মনের কথা জানালেন সোহান

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ এপ্রিল ২৯ ১৫:৩০:১৬
বাংলাদেশকে নিয়ে নিজের মনের কথা জানালেন সোহান

কিছু দিন আগে শেষ হাওয়া ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) সোহানের পারফরম্যান্স নতুন করে আশার আলো দেখিয়েছে বাংলাদেশের সমর্থকদের। দেশের ক্রিকেটে একজন ফিনিশারের আক্ষেপ দীর্ঘদিনের। কেউই বলতে গেলে এই দায়িত্ব নিয়ে থিতু হতে পারেননি। চাপের মুখে নজরকাড়া সব ইনিংসে ডিপিএল মাতিয়ে সোহান জানান দিয়েছেন, তিনি নিজেকে গড়ে তুলছেন যোগ্য করেই।

ডিপিএল শেষে শিরোপাজয়ী দল শেখ জামাল ধানমন্ডি ক্লাবের এই ক্রিকেটার জানালেন, জাতীয় দলে গিয়ে সিনিয়র ক্রিকেটারদের ‘লিগ্যাসি’ ধরে রাখতে চান তিনি।

সোহান বলেন, ‘অনেক বড় আশা। বাংলাদেশ দলকে অনেক বড় জায়গায় দেখতে চাই। মাশরাফি ভাই, মুশফিক ভাই, সাকিব ভাই, রিয়াদ ভাই, তামিম ভাইয়েরা একটা জায়গায় বাংলাদেশ দলকে নিয়ে গেছেন। আমাদের লক্ষ‍্য থাকবে, পরের ধাপে যেন নিয়ে যেতে পারি।’

দলকে ভালো অবস্থানে নেওয়ার পাশাপাশি সোহান নিজেও ভালো করতে চান। সেক্ষেত্রে ফিনিশারের ভূমিকাকেই তিনি করে রেখেছেন পাখির চোখ। সোহানের ভাষায়, ‘বাংলাদেশের হয়ে অনেক বড় কিছু করার আশা। গত দুই বছর ধরে অনেক বেশি পরিশ্রম করছি। যেহেতু মিডল অর্ডারে ব‍্যাটিং করি, সবসময়ই লক্ষ‍্য থাকে যেন শেষ করে আসতে পারি। দুই বছর ধরে ঘরোয়া লিগে যেভাবে খেলছি, অবশ‍্যই আশা থাকবে।’

জাতীয় দলে সুযোগ আসুক বা না আসুক, সোহান সবসময়ই নিজেকে প্রস্তুত রাখছেন। তিনি বলেন, ‘হয়ত কম্বিনেশনের জন‍্য জাতীয় দলে অনেক সময় সুযোগ আসে না। তবে যদি সুযোগ আসে তাহলে দলের জয়ে যেন অবদান রাখতে পারি এটাই আশা থাকবে। অনেক সময় রান ততোটা গুরুত্বপূর্ণ নয়, স্ট্রাইক রেট ও দলের চাহিদা পূরণ গুরুত্বপূর্ণ।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...