| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

এক নজরে দেখে নিন এবারের ডিপিএলে মাশরাফির বোলিং তাণ্ডব

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ এপ্রিল ২৯ ১২:১৭:৩৬
এক নজরে দেখে নিন এবারের ডিপিএলে মাশরাফির বোলিং তাণ্ডব

নতুন ভাবে প্রস্তুতি নিয়ে অংশগ্রহণ করেন এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগ ডিপিএলে। কিন্তু বিপিএলের মাঝপথেই ইনজুরিতে পড়েন মাশরাফি বিন মুর্তজা। কোমরের ব্যথার কারণে ঠিকঠাক হাঁটতে পারছিলেন না তিনি। চেন্নাইতে উন্নত চিকিৎসা নিতে গেলেও অস্ত্রোপচারের কথা শুনে না করে দেন খেলতে পারবেন না বলে।

সেখান থেকে ফিরে অংশগ্রহণ করেন ঢাকা প্রিমিয়ার লিগে। আর ঢাকা প্রিমিয়ার লিগে বল হাতে চমক দেখিয়েছেন তিনি। সর্বোচ্চ উইকেট সংগ্রাহকের তালিকায় ৮ নম্বরে অবস্থান করছেন মাশরাফি বিন মুর্তজা

পেসারদের মধ্যে চতুর্থ, দেশি পেসারদের মধ্যে রয়েছেন তৃতীয়তে। শুরুর দিকে একটা ম্যাচ খেলতে না পারলেও বাকি ১৪ ম্যাচ খেলেছেন। ২৯.৭৫ বোলিং গড় আর ৫.৪৫ ইকনোমিতে বোলিং করে নিয়েছেন ২০টি উইকেট।

মৌসুমের শেষ ম্যাচ খেলে মাশরাফী নিজের পারফর্ম নিয়ে বলেছেন, ‘খেলোয়াড় হিসেবে তো পারফর্ম করলে ভালো লাগে, অন্যরকম ভালো লাগছে। হয়তো আরেকটু ভালো করতে পারতাম, যদি ফিট থাকতাম। তবু ঠিক আছে, আলহামদুলিল্লাহ।’

নিজের সেরা মুহূর্তের কথা বলতে গিয়ে জানান, ‘ওরকমভাবে তো খেয়াল করিনি। তবে আবাহনীর সঙ্গে ম্যাচটায় ভালো বোলিং করেছি। ওইটাই টার্নিং পয়েন্ট ছিল। মাঝে যখন জুটি হচ্ছিল, তখন ৩ উইকেট পেলাম… ম্যাচটা জিতলাম, ওইটা আমার বেশি ভালো লেগেছে।’

দলকে নেতৃত্ব দিয়েছেন। তার নেতৃত্বে লিজেন্ডস অব রূপগঞ্জ লড়াই করেছে শিরোপার জন্য। তবে শেষ পর্যন্ত রানার্স-আপ হয়ে শেষ করেছে মৌসুম। চ্যাম্পিয়ন হতে না পারলেও সতীর্থদের পারফরম্যান্সে খুশি অধিনায়ক।

‘আমার কাছে মূল চ্যালেঞ্জ ছিল টিমটা নিয়ে। আমরা মডারেট একটা দল ছিলাম। সেখান থেকে লিগের চ্যাম্পিয়নশিপে শেষ ম্যাচের আগে আমরা ছিটকে গিয়েছি। যেটা সবসময় বলি, চ্যাম্পিয়ন হতে শুধু ভালো খেললে হয় না, একটু ভাগ্যও দরকার হয়। সেই ভাগ্যটা আমাদের হয়তো ছিল না। তবু আলহামদুলিল্লাহ, রানার্স-আপ হয়েছি।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

নিজস্ব প্রতিবেদক: লা লিগার ম্যাচে এলচের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে বার্সেলোনা। ম্যাচে প্রতিপক্ষকে কোনো গোলের ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...