১৮ রানে ৩ উইকেটে মুস্তাফিজের বোলিং চমক
তিনটি উইকেটই নিয়েছেন ইনিংসের শেষ ওভারে মাত্র ১ রান খরচায়। মোস্তাফিজের দারুণ বোলিংয়ের দিনে কলকাতার বিপক্ষে ৪ উইকেটে ম্যাচ জিতেছে দিল্লি।
গত কাল ২৯ এপ্রিল বৃহস্পতিবার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আগে বোলিং নিয়ে প্রথম ওভারে মোস্তাফিজের হাতে বল তুলে দিয়েছিলেন দিল্লির অধিনায়ক ঋষভ পন্ত। ওই ওভারে মাত্র ২ রান খরচ করে তার প্রতিদান দিয়েছেন বাংলাদেশি পেসার।
পাওয়ার প্লের শেষ ওভারে বোলিংয়ে এসে দিয়েছেন ৫ রান। দ্বিতীয় স্পেলে বোলিং করতে আসেন ইনিংসের ১৮তম ওভারে। ওই ওভারটা অবশ্য বেশ খরুচেই গেছে বাংলাদেশি পেসারের। রিংকু সিং দুই চার হাঁকিয়ে ওই ওভার থেকে তোলেন ১০ রান। তবে নিজের কোটার এবং ইনিংসের শেষ ওভারটা হলো দুর্দান্ত। বিজ্ঞাপন
সেই রিংকু সিংকে দিয়েই শুরু করলেন নিজের ধ্বংসাজ্ঞ। মোস্তাফিজকে হাঁকাতে গিয়ে ক্যাচ হয়েছেন রিংকু সিং। এক বল পরে দারুণ খেলতে থাকা নিতিশ রানাকেও ক্যাচ বানান। পরের বলে টিম সাউদিকে যেভাবে ফেরালেন সেটা হলো দেখার মতো। ১৩৯ কি. মি. বেগের ইয়র্কারে বুঝে উঠার আগেই সাউদিকে বোল্ড করেন মোস্তাফিজ।
দিল্লির অপর বোলার কুলদ্বীপ যাদবও আজ দারুণ বোলিং করেছেন। ১৪ রানে নিয়েছেন চার উইকেট। শেষ পর্যন্ত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪৬ রান তোলে কলকাতা। সর্বোচ্চ ৫৭ রান করেছেন নিতিশ রানা। ৪২ রান করেছেন শ্রেয়াস আয়ার। বিজ্ঞাপন
পরে জবাব দিতে নেমে ১৭ রানে দুই উইকেট হারানো দিল্লি অবশ্য বিপদেই পড়েছিল। তবে ডেভিড ওয়ার্নার, রফম্যান পাওয়েল, অক্ষর প্যাটেলের ব্যাটে শেষ পর্যন্ত জিতেই মাঠ ছেড়েছে দলটি।
ওয়ার্নার ওপেনিংয়ে ২৬ বলে ৮টি চারে ৪২ রান করেছেন। পাওয়েল মাত্র ১৬ বলে ১ চার ৩ ছয়ে ৩৩ রান করে অপরাজিত ছিলেন। অক্ষর প্যাটেল ১৭ বলে ২৪ রান করে ফিরেছেন। ১৯ ওভারে ৬ উইকেট হারিয়ে জয়ের জন্য ১৫০ রান তুলে ফেলে দিল্লি।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- সনি নতুন Xperia ফোন আনছে, আসছে Xperia 10 VIII
- চলতি সপ্তাহেই মিলবে টানা ৪ দিনের ছুটি, যেভাবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর; ২৪ আগস্ট ২০২৬
- টেস্ট র্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ
- ৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম টরন্টো এফসি, জানুন ফলাফল
- আইফোন ১৮ প্রো ম্যাক্স কবে আসছে, জানুন সম্ভাব্য সময়
- আজকের সকল দেশের টাকার রেট: ২৪ আগস্ট ২০২৬
- গুগল প্রতি মিনিটে কত টাকা আয় করে জানেন
- ৯০০০mAh ব্যাটারি ও Snapdragon 6s Gen 4-এ আসছে POCO X8 5G
