| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

কোহলিকে নিয়ে এবার কঠিন সিদ্ধান্ত নিতে যাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ এপ্রিল ২৮ ১৭:৫৯:৫৫
কোহলিকে নিয়ে এবার কঠিন সিদ্ধান্ত নিতে যাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড

ভারতের ঘরোয়া লিগ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) শেষে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাঁচটি টি-টোয়েন্টি খেলবে ভারত, ঘরের মাটিতে। এরপর আয়ারল্যান্ড সফরে গিয়ে খেলবে আরও দুটি টি-টোয়েন্টি। আয়ারল্যান্ড সফর শেষে যাবে ইংল্যান্ড সফরে।

ভারতের নির্বাচকরা কোহলিকে ইংল্যান্ড সফরের আগে বিশ্রাম দেওয়ার পক্ষে। যদিও কোহলির সাথে কথা বলেই সিদ্ধান্ত নেওয়া হবে। ভারতীয় গণমাধ্যমে নির্বাচক প্যানেলের এক সদস্যের উদ্বৃতিতে বলা হয়েছে, ‘এমন নয় যে এবারই প্রথম কোনো ক্রিকেটার খারাপ ছন্দে রয়েছে। এটা খুবই স্বাভাবিক ঘটনা।’

কোহলির এই অফ ফর্মের সুযোগে তরুণদের বাজিয়ে দেখতে চান নির্বাচকরা। এই নির্বাচক বলেন, ‘আমরা তরুণদের সুযোগ দেওয়ার কথা ভাবছিলাম। সে কারণে সিনিয়রদের বিশ্রাম দেওয়া হতে পারে। কোহলিকে বিশ্রাম দেওয়া হবে। তবে ও নিজে যদি খেলতে চায় তাহলে ভেবে দেখতে হবে। দল নির্বাচনের আগে ওর সাথে কথা বলা হবে।’

ভারতের সাবেক কোচ রবি শাস্ত্রী মনে করছেন, কোহলির এখন বিশ্রাম প্রয়োজন। এজন্য তাকে আইপিএল থেকে ছুটি নেওয়ার পরামর্শও দিয়েছেন তিনি। নির্বাচক প্যানেল অবশ্য কোহলিকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিরতি দিতে চায়।

নির্বাচকের ভাষ্য, ‘কোহলি কঠিন একটা সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। ওর সময় প্রয়োজন। আইপিএল শেষ হলে আমরা কথা বলব। ওর বিশ্রাম প্রয়োজন কি না তা জানতে চাইব। আমাদের উচিৎ কোহলির সিদ্ধান্তকে সম্মান জানানো।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...