| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

টানা চার ম্যাচ হারের পর জয়ের খোঁজে মোস্তাফিজদের বিপক্ষে নামছে কেকেআর

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ এপ্রিল ২৮ ১৫:১৮:৩২
টানা চার ম্যাচ হারের পর জয়ের খোঁজে মোস্তাফিজদের বিপক্ষে নামছে কেকেআর

টানা চার পরাজয়ের পর আজ নিজেদের ফিরে পেতে মোস্তাফিজুর রহমানের দল দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে মাঠে নামছে শ্রেয়াশ আয়ারের দল কলকাতা নাইট রাইডার্স। এই ম্যাচে জয় পেতে মরিয়া আয়ার-আন্দ্রে রাসেলরা। জিততে না পারলে প্রথম রাউন্ড থেকে বিদায়ের শঙ্কাটা আরও গভীর হবে তাদের।

অন্যদিকে দিল্লি ক্যাপিটালসের অবস্থাও খুব একটা ভালো নয়। যদিও সর্বশেষ চার ম্যাচের মধ্যে তারা জিতেছে তিনটিতেই। ঘুরে দাঁড়ানোর একটা বার্তা রিশাভ পান্তদের খেলার মধ্যে আছে। এ কারণে কেকেআরের জন্য কাজটা সহজ হবে না নিশ্চিত।

প্রথম পর্বের ম্যাচে দিল্লি ক্যাপিটালসের কাছে হেরেছে কেকেআর। ব্র্যাবোর্ন স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে দিল্লি সংগ্রহ করেছিল ২১৫ রান। জবাব দিতে নেমে কেকেআর অলআউট হয়েছিল ১৭১ রানে। মোস্তাফিজুর রহমান ২১ রান দিলেও কোনো উইকেট নিতে পারেননি।

দিল্লির বিপক্ষে ম্যাচে নামার আগে চারদিনের বিশ্রাম পেয়েছে কেকেআর। ওয়াংখেড়ে স্টেডিয়ামের এই ম্যাচে কেকেআর এবং দিল্লির সম্ভাব্য প্রথম একাদশ কেমন হতে পারে, দেখে নেওয়া যাক।

কলকাতার সম্ভাব্য একাদশ

স্যাম বিলিংস (উইকেটরক্ষক), সুনিল নারিন, শ্রেয়াস আয়ার (অধিনায়ক), নিতিশ রানা, রিঙ্কু সিং, বেঙ্কটেশ আয়ার, আন্দ্রে রাসেল, টিম সাউদি, শিবাম মাভি, উমেশ যাদব এবং বরুণ চক্রবর্তি।

দিল্লি ক্যাপিটালসের সম্ভাব্য একাদশ

পৃথ্বী শ, ডেভিড ওয়ার্নার, সরফরাজ খান, রিশাভ পান্ত (অধিনায়ক ও উইকেটরক্ষক), ললিত যাদব, রোভম্যান পাওয়েল, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, কুলদিপ যাদব, মোস্তাফিজুর রহমান ও খলিল আহমেদ।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...