| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

১৯৯১ সালের রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়লেন বিজয়

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ এপ্রিল ২৮ ১৪:৪৩:১৭
১৯৯১ সালের রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়লেন বিজয়

রূপগঞ্জ টাইগার্সের বিপক্ষে ১১২ রান করেছিলেন তিনি। সেই সেঞ্চুরি দিয়ে বিজয়ের মোট রান হয়ে যায় ১০৪২।

কোনো নির্দিষ্ট লিস্ট ‘এ’ টুর্নামেন্ট কিংবা লিগে এর আগে সর্বোচ্চ ৯৭১ রানের রেকর্ড ছিল অস্ট্রেলিয়ার টম মুডির। ১৯৯১ সালে এই রেকর্ড গড়েছিলেন তিনি।

সে সঙ্গে বাংলাদেশের লিস্ট ‘এ’ টুর্নামেন্টে গত বছর সাইফ হাসানের গড়া ৮১৪ রানের রেকর্ডটাও ভেঙেছিলেন বিজয়। গত বছর এপ্রিলে সাইফ হাসান এ রেকর্ড গড়েছিলেন।

তবে, এনামুল হক বিজয় তার রেকর্ডটাকে আরও দীর্ঘ করলেন। লিগের শেষ ম্যাচে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে আবারও সেঞ্চুরির একেবারে দ্বারপ্রান্তে চলে গিয়েছিলেন তিনি। করেছেন ৯৬ রান। মাত্র ৪ রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত হলেও তিনি লিগ শেষ করলেন গৌরবময় ১১৩৮ রান নিয়ে।

লিগের প্রথম থেকে যেভাবে ব্যাট করা শুরু করেছিলেন বিজয়, তা ছিল রীতিমত অবিশ্বাস্য। প্রায় প্রতিটি ম্যাচেই তার রান পঞ্চাশোর্ধ। শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে এক ম্যাচে তো তার ব্যাট থেকে বেরিয়ে এসেছিল ১৮৪ রানের ইনিংস।

মোট ৩টি সেঞ্চুরি করেছেন। এক ম্যাচে কেবল রান করতে পারেননি। বাকি সব ম্যাচেই কম বেশি তার রান করেছেন তিনি। হাফ সেঞ্চুরি করেছেন ৯টিতে। অর্থ্যাৎ, ১৫ ম্যাচের মধ্যে ১২ ম্যাচেই তার রান ছিল পঞ্চাশোর্ধ। রান তোলার গড় ছিল ৮১.২৯ করে।

দ্বিতীয় সর্বোচ্চ রান নাঈম ইসলামের। ১৫ ম্যাচে তার ব্যাট থেকে এসেছে ৮৩৬ রান। মোসাদ্দেক হোসেন সৈকত করেছেন ৬৫৮ রান। তিনি রয়েছেন তৃতীয় অবস্থানে।

এবারের ঢাকা প্রিমিয়ার লিগে সেরা ১০ ব্যাটার

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...