| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

সর্বকালের সেরা অলরাউন্ডারের তালিকা প্রকাশ, দেখে নিন সাকিবের স্থান

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ এপ্রিল ২৮ ১৪:১৮:১৬
সর্বকালের সেরা অলরাউন্ডারের তালিকা প্রকাশ, দেখে নিন সাকিবের স্থান

ক্রিকেট বিশ্বের মোড়ল আইসিসির দেওয়া টি-টোয়েন্টির সর্বকালের সেরাদের তালিকায় ১০ জনের মধ্যে পাঁচ জনের নাম প্রকাশ করেছে। বাকি পাঁচ ক্রিকেটারের দেশের নাম এবং রেটিং পয়েন্ট উল্লেখ করে দিলেও নির্দিষ্ট ক্রিকেটারের নাম দেয়নি আইসিসি। বরং সে খানে দর্শকদের অনুমান করার জন্য বলা হয়েছে।

আইসিসির দেওয়া টি-টোয়েন্টির সর্বকালের সেরাদের তালিকায় শীর্ষে আছেন বিশ্ব বিখ্যাত তারকা শেন ওয়াটসন। এই অজি ক্রিকেটার ৫৫৭ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে আছেন। দ্বিতীয় স্থানে আছেন এক পাকিস্তানি অলরাউন্ডার। তবে তার নাম প্রকাশ করেনি আইসিসি। এই পাকিস্তানির রেটিং পয়েন্ট ৪১২।

তালিকার তিন নাম্বার জায়গা সাকিবের। এই টাইগার অলরাউন্ডারের রেটিং পয়েন্ট ৪০৭। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে ৯৬ ম্যাচে ১৯০৮ রানের পাশাপাশি ১১৯ উইকেট শিকার করেছেন সাকিব। এমনকি বিশ্বজুড়ে ৩৬৪টি টি-টোয়েন্টি ম্যাচে অংশ নিয়েছেন টাইগার এই ক্রিকেটার। যেখানে ৫৮৭২ রানের পাশাপাশি ৪১৬ উইকেট আছে সাকিবের নামের পাশে।

এই তালিকার চার নম্বরে ৩৯৭ রেটিং নিয়ে নাম প্রকাশ না হওয়া আরেকজন অজি অলরাউন্ডার আছেন। পাঁচে আছেন ভারতকে দুই সংস্করণে দুই বিশ্বকাপ জেতানো যুবরাজ সিং। তার রেটিং পয়েন্ট ৩৬৩। ছয় নম্বরে আছেন একজন শ্রীলঙ্কান অলরাউন্ডার (৩৬২) এবং সাত নম্বরে একজন আফগান অলরাউন্ডার (৩৫৫)।

আট নম্বরে আছেন অস্ট্রেলিয়ার ডেভিড হাসি (৩৫০)। নয়ে আছেন নাম প্রকাশ না হওয়া ওয়েস্ট ইন্ডিজের এক অলরাউন্ডার, যার রেটিং ৩২১। তালিকার তলানিতে ৩০০ রেটিং পয়েন্ট নিয়ে আছেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...