| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

আল-আমিনের বোলিং তাণ্ডবে‘৬’ উইকেট, অল্পতেই গুঁটিয়ে গেল ইমরুল-মুশফিকরা

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ এপ্রিল ২৮ ১৩:০৩:৫৬
আল-আমিনের বোলিং তাণ্ডবে‘৬’ উইকেট, অল্পতেই গুঁটিয়ে গেল ইমরুল-মুশফিকরা

এবারের আসরে চ্যাম্পিয়ন শেখ জামাল। সেটি আগের ম্যাচেই নুরুলের ব্যাটিংয়ে নির্ধারিত হয়ে গিয়েছিল। যে কারণে আজ নিজেদের শেষ ম্যাচটি ছিল কেবলই আনুষ্ঠানিকতার। আর সেই আনুষ্ঠানিকতার ম্যাচেই কিনা গড়বড় লাগিয়ে ফেলল শেখ জামাল।

মিরপুরে টস জিতেছেন লিজেন্ডস অব রূপগঞ্জের অধিনায়ক মাশরাফি মুর্তজা। আগে বোলিং পেয়ে প্রথম ওভার তুলে দেন আল-আমিন। প্রথম তিন বলের মধ্যেই শেখ জামালের দুই ব্যাটার সৈকত আলী ও জহুরুলকে সাজঘরে ফেরান আল-আমিন।

মুশফিক নেমেও কিছু করতে পারেননি। শুরু থেকেই ডিফেন্সিভ মুডে থাকা মুশফিক রানের খাতা খুলতে খেলেছেন ২৯ বল। শুন্য রানে দুই উইকেট পতনের পর ইমরুল-মুশফিক জুটি থেকে আসে ৬৪ রান। এই ম্যাচেও ফর্মে ফিরতে পারেননি মুশফিক।

দারুণ কিছুর ইঙ্গিত দিলেও ৪৮ বলে ২৫ রান করে মাশরাফির বলে উইকেটকিপারের হাতে ধরা দেন এই অভিজ্ঞ ব্যাটার। অধিনায়ক ইমরুল ফিরেন রান-আউটে। ৭৫ বলে ৫০ রান করে সাজঘরে ফিরেন তিনি।

তারপরেই শেখ জামালের ব্যাটিং লাইন-আপ তাসের ঘরের মতো ভেঙে পড়ে। দারুণ ফর্মে থাকা নুরুল-ও কিছু করতে পারেননি। ৪০ বলে ১৫ করে ফিরেছেন তিনি। আল-আমিনের চতুর্থ শিকার পারভেজ রসূল। নুরুলকে আউট করে ইনিংসে পঞ্চম উইকেট শিকার করেন এই পেসার।

দলীয় ১১৬ রানে মিনহাজুল আফ্রিদিকে আউট করে ইনিংসের ৬ষ্ঠ উইকেট তুলে নেন আল-আমিন। তিনি বাদেও দুটি উইকেট নিয়েছেন চিরাগ। উইকেটবিহীন ছিলেন সাকিব।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...