| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

৯৬ রানের দুর্দান্ত ইনিংসে এনামুলের আরও এক রেকর্ড

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ এপ্রিল ২৮ ১২:৪২:১০
৯৬ রানের দুর্দান্ত ইনিংসে এনামুলের আরও এক রেকর্ড

আজ সকালে বিকেএসপিতে টস জিতে আগে ব্যাট করতে নামে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। তামিম ইকবালের শুরুটা ছিল বেশ রয়েশয়ে। তবে অপরপ্রান্তে ঝড়ো সূচনা করেন বিজয়। তামিমের ধীরস্থির ব্যাটিংয়ের সাথে বিজয়ের দ্রুতগতির ইনিংসে প্রাইম ব্যাংক পায় দুর্দান্ত সূচনা। তামিম অর্ধশতক হাঁকাতে মোকাবেলা করেন ৮৪টি বল। বিজয় মাত্র ৩৭ বলেই অর্ধশতক হাঁকান।

এই ইনিংসে অর্ধশতক হাঁকানোর পরও দ্রুতগতিতেই ব্যাটিং করতে থাকেন বিজয়। অপরপ্রান্তে তামিমও ততক্ষণে হাত খুলে খেলতে শুরু করেন। ১২২ বলেই শতক হাঁকান তামিম। ১৩২ বলে ১৩৭ রান করে থামেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক। তার উইলো থেকে আসে ১৩টি চার ও ছয়টি ছক্কা।

তামিম সাজঘরে ফিরলেও থামেননি বিজয়। শতকের পথে ছুটতে থাকেন এই ডিপিএলে ক্যারিয়ার সেরা পারফর্ম করা বিজয়। তবে নব্বইয়ে নার্ভাস হয়ে যান তিনি। রান তোলার গতি কিছুটা কমিয়ে দেন বিজয়। ফলে শতক হাঁকাতেও ব্যর্থ হন তিনি। ৮৫ বলে ৯৬ রান করে বিদায় নেন এই ডানহাতি ব্যাটার।

মাত্র চার রানের জন্য শতক হাতছাড়া করলেও ডিপিএলে অর্ধশতকের রেকর্ড নতুন করে লিখলেন বিজয়। এর আগে ডিপিএলের এক আসরে সর্বোচ্চ আটটি অর্ধশতক হাঁকানোর রেকর্ড গড়েছিলেন নাঈম ইসলাম ও রকিবুল হাসান। নাঈমের রেকর্ডটি ছিল ২০১৪-১৪ আসরে এবং রকিবুল সেই রেকর্ডে ভাগ বসিয়েছিলেন ২০১৮-১৯ সেশনে। এবার সেসব রেকর্ড ভেঙে দিলেন বিজয়।

আজকের ইনিংসে বিজয়ের ব্যাট থেকে এসেছে আটটি চার ও দুইটি ছক্কা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪২ ওভারে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের সংগ্রহ ৩ উইকেটে ২৮৮ রান।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...