ইংল্যান্ড ক্রিকেট দলের পালা বদল
‘ডেইলি মেইল’-এর প্রতিবেদনে বলা হয়, নতুন টেস্ট অধিনায়ক হিসেবে অলরাউন্ডার বেন স্টোকস ও নতুন কোচ হিসেবে দক্ষিণ আফ্রিকার গ্যারি কারস্টেনের নাম ঘোষণা করবে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার স্টোকসের সঙ্গে বৈঠক করেছেন ইসিবির নতুন ম্যানেজিং ডিরেক্টর রব কি। ঐ আলোচনার পরই অধিনায়ক হিসেবে স্টোকসকে চুড়ান্ত করা হয়েছে। তাই জো রুটের উত্তরসূরি হিসেবে আগামী বৃহস্পতিবার স্টোকসের নাম ঘোষনা করা হবে। যেমনটা আশা করা হয়েছিলো।
ইংল্যান্ডের নতুন টেস্ট কোচ হিসেবে কারস্টেনের নিয়োগও প্রায় নিশ্চিত। ইংল্যান্ডের দায়িত্ব নিতে সম্মত হয়েছেন কারস্টেন।
গত ১৫ এপ্রিল টেস্ট অধিনায়কত্ব ছাড়েন রুট। তাই স্বাভাবিকভাবে ইংল্যান্ডের টেস্ট দলের সহ-অধিনায়ক স্টোকসকে অধিনায়কের দায়িত্ব দেয়ার সম্ভাবনা বাড়ে।
ম্যানেজিং ডিরেক্টর হিসেবে দায়িত্ব নেয়ার পর আগামী বৃহস্পতিবার লর্ডসে প্রথমবারের মত সংবাদমাধ্যমের মুখোমুখি হবেন রব। জাতীয় দলের টেস্ট ও সাদা বলের কোচ নিয়োগে দিকে ব্যস্ত তিনি। এজন্য মঙ্গলবার আনুষ্ঠানিক বিজ্ঞাপন দেয়া হয়েছিলো।
যার প্রেক্ষিতে যেকোন ফরম্যাটের জন্য নিজেদের আগ্রহের কথা জানান ওটিস গিবসন, সাইমন ক্যাটিচ ও কারস্টেন।
বর্তমানে গুজরাট টাইটানসের হয়ে আইপিএলে কাজ করছেন দক্ষিণ আফ্রিকান কারস্টেন। তবে ধারনা করা হচ্ছে, চলমান আসর শেষেই গুজরাট ফ্র্যাঞ্চাইজির সঙ্গে সর্ম্পক ছিন্ন করবেন তিনি।
ব্যাট হাতে দারুণ সফল হলেও, অধিনায়ক হিসেবে মোটেও ভালো অবস্থায় ছিলেন না রুট। তাই সমালোচনার মুখে অধিনায়ক হিসেবে দায়িত্ব ছাড়েন তিনি।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- সনি নতুন Xperia ফোন আনছে, আসছে Xperia 10 VIII
- চলতি সপ্তাহেই মিলবে টানা ৪ দিনের ছুটি, যেভাবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর; ২৪ আগস্ট ২০২৬
- টেস্ট র্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ
- ৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম টরন্টো এফসি, জানুন ফলাফল
- আইফোন ১৮ প্রো ম্যাক্স কবে আসছে, জানুন সম্ভাব্য সময়
- আজকের সকল দেশের টাকার রেট: ২৪ আগস্ট ২০২৬
- গুগল প্রতি মিনিটে কত টাকা আয় করে জানেন
- ৯০০০mAh ব্যাটারি ও Snapdragon 6s Gen 4-এ আসছে POCO X8 5G
