| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

ব্রেকিং নিউজঃ বিতর্কিত সেই সিদ্ধান্তের পর হোটেলরুমে ভাঙচুর করছিলেন পন্টিং

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ এপ্রিল ২৭ ১৫:৫৪:০০
ব্রেকিং নিউজঃ বিতর্কিত সেই সিদ্ধান্তের পর হোটেলরুমে ভাঙচুর করছিলেন পন্টিং

সেই ম্যাচটিতে রাজস্থান রয়্যালসের ছুঁড়ে দেয়া ২২৩ রানের লক্ষ্যে ব্যাটিং করছিল দিল্লি। ম্যাচের ঠিক শেষ পর্যায়ে শেষ ওভারে ৩৬ রান দরকার ছিল পান্তের দলের। তখন বোলিংয়ে আসেন ম্যাকয়। তার প্রথম তিন বলেই তিনটি ছক্কা হাঁকান রভম্যান পাওয়েল।

তবে ওভারের তৃতীয় বলটি ছিল প্রশ্নবিদ্ধ। কেননা সেই বলটি ছিল পাওয়েলের কোমরের উপরে। নিয়ম অনুযায়ী সেটি নো বল হলেও মাঠের আম্পায়াররা সেটাকে নো বল হিসেবে ঘোষণা করেননি।

তারা সতর্ক করেছিলেন ম্যাকয়কে। এতেই ক্ষিপ্ত হন অধিনায়ক পান্তসহ দিল্লির কয়েকজন ক্রিকেটার। ডাগআউটে দাঁড়িয়ে উইকেটে থাকা পাওয়েল এবং কুলদিপ যাদবকে মাঠ ছেড়ে আসতে অনেকবার ইশারাও করেন পান্ত।

পাওয়েল এবং কুলদিপ শুরুতে মাঠ ছেড়ে আসতে চাইলেও পরে তারা আর মাঠ ছাড়েননি। দিল্লির কোচিং স্টাফ আমরে সেই সময়ে মাঠে প্রবেশ করেন। এই ম্যাচে দিল্লির হেড কোচ পন্টিং ডাগআউটে ছিলেন না। তার এক আত্মীয় করোনা পজিটিভ হওয়ায় সেই ম্যাচে হোটেল রুমে আইসোলেশনে ছিলেন তিনি।

ম্যাচটি নিয়ে পন্টিং বলেন, 'এটা হতাশাজনক ছিল। আমার মনে হয় আমি তিন থেকে চারটা রিমোট কন্ট্রোল ভেঙে ফেলেছি। দেয়ালে পানির বোতল ছুঁড়ে মেরেছি (হাসি)। আপনি যখন সাইডলাইনে দাঁড়ানো থাকবেন, কোচ হিসেবে আপনি যখন কিছু নিয়ন্ত্রণ না করতে পারবেন সেটা ভিন্ন কথা। কিন্তু আপনি যখন মাঠেই থাকবেন না সেটা আরও বেশি হতাশাজনক।'

খেলা পুনরায় গড়ালে শেষ তিন বলে আর কিছুই করতে পারেননি পাওয়েল। ৮ উইকেটে ২০৭ রান করে থামে দিল্লি। রাজস্থান ম্যাচটি জেতে ১৫ রানে। বিধ্বংসী সেঞ্চুরি করে ম্যাচ সেরা নির্বাচিত হন জস বাটলার।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের মাটিতে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচ আয়োজনের সম্ভাবনা জোরালো হয়েছে। সবকিছু ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...