| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

মিরাজের বোলিং নিয়ে আবার মন্তব্য করলেন তামিম

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ এপ্রিল ২৭ ১৫:১৫:১৭
মিরাজের বোলিং নিয়ে আবার মন্তব্য করলেন তামিম

ক্রিকেটের ওয়ানডেতে আইসিসির বোলারদের এই অলরাউন্ডার তারকা র‌্যাঙ্কিংয়ে আটে রয়েছেন। মিরাজের বোলিং র‌্যাঙ্কিং নিয়ে কেউ কথা বলে না বলে মন্তব্য করেছেন তামিম ইকবাল। সেই সঙ্গে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মনে করেন, ক্রিকেটার হিসেবে মিরাজ আন্ডার রেটেড।

ক্রিকনইনফোকে দেয়া সাক্ষাৎকারে তামিম বলেন, ‘আমি মনে করি মিরাজ আমাদের ওয়ানডের সেরা খেলোয়াড়দের একজন। ক্রিকেটার হিসেবে সে খুবই আন্ডার-রেটেড। আমার মনে হয় সে বিশ্বের তিন কিংবা চার নম্বর (অষ্টম) বোলার। এটা নিয়ে কেউ কথা বলে না। শুধু পারফরম্যান্সই না সে মাঠে দারুণ আবহ তৈরি। সে কোনো কিছুতে কখনও না করে না।’

মিরাজের ব্যাটিংয়ের উন্নতির প্রশংসা করেছেন তামিম। জাতীয় দলের হয়ে ব্যাটিংয়ে সবচেয়ে বড় অবদান রেখেছেন আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে। আফিফ হোসেন ধ্রুবর সঙ্গে অবিছিন্ন ১৭৪ রানের জুটি গড়ার নিজে খেলেছিলেন অপরাজিত ৮১ রানের ইনিংস।

মিরাজ আরও উন্নতি করতে পারলে সে এবং সাকিব আল হাসান মিলে বাংলাদেশ দলকে আরও বুস্টআপ করবে বলে মনে করেন তামিম। বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক বলেন, ‘সে ভিন্ন এক চরিত্রের। সে এমন কিছু বলবে যা লোকেরা গুরুত্ব সহকারে নেবে না। কিন্তু দলে আপনি সেই ধরনের চরিত্র চান। ব্যাটার হিসেবে সে উন্নতি করেছে। সে যদি আরও ভালো করতে পারে তাহলে সে এবং সাকিব মিলে আমাদের দলকে আরও বুস্টআপ করবে।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...