| ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

দাপুটে জয়ে তালিকা পাল্টে দিল রাজস্থান, দেখে নিন আইপিএলের সর্বশেষ পয়েন্ট টেবিল

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ এপ্রিল ২৭ ১২:০৯:১৮
দাপুটে জয়ে তালিকা পাল্টে দিল রাজস্থান, দেখে নিন আইপিএলের সর্বশেষ পয়েন্ট টেবিল

অন্যতম শক্তিশালী দল গুজরাট টাইটানসকে তারা দুইয়ে নামিয়ে দিল। রয়্যাল চ্য়ালেঞ্জার্স ব্যাঙ্গালোর পাঁচে থাকলেও তাদের লড়াই আগের চেয়ে বেশি কঠিন হয়ে গেল। ৯ ম্যাচের মধ্যে ৮টিতেই তারা হেরে বসে থাকল।

শক্তিশালী রাজস্থান পয়েন্ট টেবলের শীর্ষে ওঠায়, গুজরাট যেমন দুইয়ে নামল, তেমনই তিনে নেমে গেল সানরাইজার্স হায়দরাবাদ। বাকিদের অবস্থান অবশ্য বদলায়নি।চারে রয়েছে লখনউ সুপার জায়ান্টস। পাঁচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, ছয়ে পঞ্জাব কিংস, সাতে দিল্লি ক্যাপিটালস, আটে কলকাতা নাইট রাইডার্স, নয়ে চেন্নাই সুপার কিংস এবং দশে মুম্বই ইন্ডিয়ান্স।

রাজস্থান অবশ্য গুজরাটের চেয়ে এক ম্যাচ বেশি খেলে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে এল। ৮ ম্যাচে তারা ৬টিতে জিতেছে, ২টিতে হেরেছে। গুজরাট টাইটানস আবার ৭ ম্যাচ খেলে ছ'টিতেই জিতেছে। পয়েন্ট ১২। হায়দরাবাদ ৭ ম্যাচের মধ্যে ৫টিতে জিতেছে। তাদের পয়েন্ট ১০। লখনউ আবার ৮ ম্যাচের মধ্যে ৫টিতে জিতেছে। পয়েন্ট ১০। ব্যাঙ্গালোর আবার ৯ ম্যাচের মধ্যে ৫টি জিতে ১০ পয়েন্ট সংগ্রহ করেছে। তবে তারা ৪টি ম্যাচ হেরে বসে রয়েছে।

পঞ্জাব কিংস আবার ৮ ম্যাচের মধ্যে ৪টিতে জিতে ৮ পয়েন্ট পেয়েছে। দিল্লি ৭ ম্যাচের মধ্যে ৩টিতে জিতেছে। তাদের পয়েন্ট ৬। কলকাতা ৮ ম্যাচে ৩টিতে জয় পেয়ে ৬ পয়েন্ট সংগ্রহ করেছে। চেন্নাই ৮ ম্যাচের মধ্যে ২টিতে জয় পেয়েছে। পয়েন্ট ৪। আর ৮ ম্যাচের ৮টিতেই হেরেছে মুম্বই। তারাই এ বার আইপিএলের একমাত্র টিম, যারা পয়েন্টের খাতা খোলেনি।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

রাত সাড়ে ৯ টায় আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, সরাসরি যেভাবে দেখবেন

রাত সাড়ে ৯ টায় আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, সরাসরি যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে আজ রাতে গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও মোজাম্বিক। গ্রুপ ...

৯০ মিনিটের খেলা শেষ: ইন্টার মায়ামি বনাম কলম্বাস ক্রু, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: ইন্টার মায়ামি বনাম কলম্বাস ক্রু, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এমএলএস কাপের শিরোপা ধরে রাখার স্বপ্নে বড় ধাক্কা খেল লিওনেল মেসির ইন্টার মায়ামি। ...