| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

বুমরাহকে নিনে আবার মুখ খুললেন পাক বোলিং কোচ আকিব জাভেদ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ এপ্রিল ২৭ ১২:০৩:৫৭
বুমরাহকে নিনে আবার মুখ খুললেন পাক বোলিং কোচ আকিব জাভেদ

পাকিস্তানের তারকা শাহিন আফ্রিদি ও বুমরাহ- বর্তমান ক্রিকেট বিশ্বে দুজনেই বেশ আলোচিত নাম। ভারতের বুমরাহ তো দীর্ঘদিন ধরেই রাজত্ব করে আসছেন। অন্তত আইসিসি র‍্যাঙ্কিং সেটিই বলে। টেস্ট র‍্যাঙ্কিংয়ে (বোলারদের) তিনে রয়েছেন বুমরাহ। তারপরের অবস্থানই পাকিস্তানের শাহীন শাহ আফ্রিদির।

ওয়ানডেতে ছয়ে রয়েছেন এ ভারতীয় পেসার। তাঁর পরের অবস্থানেই শাহিন। কাজেই অল্প সময়ে বেশ কার্যকর হয়ে উঠছেন শাহীন। যে কারণে পাকিস্তান ও আরব আমিরাতের সাবেক বোলিং কোচ আকিব জাভেদের দাবি বুমরাহর চেয়ে দ্রুত উন্নতি করছেন শাহীন।

“হ্যারিস রউফ শেষ কয়েক বছর যেভাবে বল করেছে, ওর গড় বোলিং গতি বিশ্বে দ্রুততম। ওর আগ্রাসন, দৌড় আলাদা। ব্যাটার জানে যে ও ধেয়ে আসছে তাঁর দিকে। বুমরাহ কিন্তু ততটা আগ্রাসী নয়। এরকম শরীরী ভাষা মানুষ অনেক বেশি উপভোগ করে। শাহীনের গ্রাফ কিন্তু ঊর্ধ্বমুখী।”

তিনি আরও যোগ করেন, “বুমরাহর গতি অনেক স্থিতিশীল। তাঁর চেয়ে অনেক বেশি ভয়ঙ্কর শাহীন। সেটা টি-টোয়েন্টি হোক বা ওয়ানডে কিংবা টেস্ট। পাকিস্তান ক্রিকেট মূলত শাহীন, হ্য়ারিস রউফ, শাদাব খান, বাবর আজম ও মোহম্মদ রিজওয়ানদের ওপর নির্ভরশীল।”বিগত সময়ে দারুণ ফর্মে রয়েছেন শাহীন। ২০২১ সালে দারুণ পারফরম্যান্সের কারণে পুরুষ ক্রিকেটার হিসেবে আইসিসির স্যার গ্যারফিল্ড সোবার্স ট্রফি জিতেছেন পাকিস্তানের এই বাঁহাতি পেসার। এমনকি আরব আমিরাতে অনুষ্ঠিত হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপেও পাকিস্তানকে সেমিফাইনালে নিয়ে যেতে বড় অবদান রেখেছিলেন শাহীন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...