| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

আইপিএলে কোহলিকে বিপদ সংকেত দিল শাস্ত্রী

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ এপ্রিল ২৭ ১১:৪৬:১৪
আইপিএলে কোহলিকে বিপদ সংকেত দিল শাস্ত্রী

না রবি শাস্ত্রী। কয়েকদিন আগেই কোহলির বিশ্রামের প্রয়োজন বলে উল্লেখ করেছেন তিনি। এবার শাস্ত্রী বলছেন, আন্তর্জাতিক ক্যারিয়ার লম্বা করতে যেন আগেভাগেই আইপিএল ছেড়ে দেয় কোহলি।

আইপিএলের এবারের আসরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে এবারের আসর একটুও উপভোগ করতে পারছেন না দলটির সাবেক অধিনায়ক কোহলি। এবারের আসরে এখন পর্যন্ত খেলা ৯ ম্যাচে ১৬ গড়ে করেছেন মাত্র ১২৮ রান। দল সাফল্য পেলেও রান খরায় আছেন তিনি।

কোহলির এমন অবস্থা মেনেই নিতে পারছেন না শাস্ত্রী। ভারতের সাবেক এই কোচ দলটির সাবেক এই অধিনায়কের দুর্দিনে পাশে দাঁড়ালেন। শুধু কোহলি নয়, আন্তর্জাতিক ক্যারিয়ার লম্বা করার স্বার্থে যে কারোরই আইপিএলে পুরো সময় খেলা উচিত নয় বলে মনে করেন তিনি।

শাস্ত্রী বলেন, 'আপনি যদি আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার লম্বা করতে চান, আরও ৬-৭ বছর খেলতে চান তাহলে আইপিএল থেকে নিজেকে সরিয়ে নিন। এটাই করা উচিত। তাহলেই আপনি ১৪-১৫ বছর ধরে খেলতে পারবেন। শুধু বিরাট নয়, আমি ভারতের অন্যান্য ক্রিকেটারদেরও একই কথা বলব।'

'আপনি যদি ভারতের হয়ে ভালো খেলতে চান, তাহলে বিশ্রাম জরুরী। আর আইপিএলই একমাত্র সময় যখন ভারত কোনও ক্রিকেট খেলে না। মাঝেমধ্যে ফ্র্যাঞ্চাইজিকে আপনারই বলা উচিত, আপনি অর্ধেকটা সময় খেলব, আমাকে ওই সময় পর্যন্ত পরিশোধ করা হোক।'

শেষবার ২০১৯ সালের নভেম্বরে সেঞ্চুরি পেয়েছিলেন কোহলি। ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে টেস্ট ম্যাচে কোহলির ব্যাটে এসেছিল সেই সেঞ্চুরি।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...