| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

বাঘা বাঘা ব্যাটিংদের টপকে বিশ্বরেকর্ড গড়ে ফেললেন বিজয়

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ এপ্রিল ২৭ ১০:৪৭:৪৮
বাঘা বাঘা ব্যাটিংদের টপকে বিশ্বরেকর্ড গড়ে ফেললেন বিজয়

হিসেব করে দেখা যায় এখন পর্যন্ত ১৪ ইনিংস ব্যাট করে বিজয় করেছেন মোট ১ হাজার ৪২ রান। লিস্ট ‘এ’ মর্যাদা পাওয়ার পর ডিপিএলে এটাই কোনো ব্যাটারের সবচেয়ে বেশি রান করার রেকর্ড। অবাক করা ব্যাপার হল, লিস্ট ‘এ’ মর্যাদাপ্রাপ্ত পৃথিবীর কোনো টুর্নামেন্টেই এত রান করতে পারেননি কেউ!

লিস্ট ‘এ’ ক্যাটাগরির টুর্নামেন্টের এক আসরে হাজার রানের কীর্তি গড়া বিশ্বের প্রথম ও একমাত্র ক্রিকেটার বিজয়। এতদিন লিস্ট ‘এ’ ক্রিকেটে এক টুর্নামেন্টে সর্বোচ্চ রান করার কীর্তি ছিল টম মুডির। ১৯৯১ সালে ওয়ারউইকশায়ারের হয়ে সানডে লিগে করেছিলেন ৯১৭ রান।

একই টুর্নামেন্টে ১৯৯০ সালে জিমি কুক করেছিলেন ৯০২ রান, সমারসেটের হয়ে। মুডি ১৫ ও কুক খেলেছিলেন ১৬ ইনিংস।

এছাড়া ২০১০ সালে জ্যাকস রুডলফ ৮৬১ রান করেছিলেন প্রো ফোরটি টুর্নামেন্টে; ১৩ ইনিংসে। পঞ্চম স্থানে আছেন যিনি, সেই কার্ল হুপারও রানের রেকর্ড গড়েছিলেন সানডে লিগে। ১৯৯৩ সালে ১৬ ইনিংসে ৮৫৪ রান করেছিলেন হুপার।

একনজরে লিস্ট ‘এ’ টুর্নামেন্টে সর্বোচ্চ রানের রেকর্ড (এক আসরে)

১. এনামুল হক বিজয় – ১৪ ইনিংসে ১০৪২ রান (ঢাকা প্রিমিয়ার লিগ)

২. টম মুডি – ১৫ ইনিংসে ৯১৭ রান (সানডে লিগ)

৩. জিমি কুক – ১৬ ইনিংসে ৯০২ রান (সানডে লিগ)

৪. জ্যাকস রুডলফ – ১৩ ইনিংসে ৮৬১ রান (প্রো ফোরটি)

৫. কার্ল হুপার – ১৬ ইনিংসে ৮৫৪ (সানডে লিগ)

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...