| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাঙ্গালোরের ব্যাটিংয়ে ধ্বস, দাপুটে জয়ে আবারও শীর্ষে রাজস্থান

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ এপ্রিল ২৭ ১০:৪৩:১৩
ব্যাঙ্গালোরের ব্যাটিংয়ে ধ্বস, দাপুটে জয়ে আবারও শীর্ষে রাজস্থান

রাজস্থানের উত্থান অবশ্য চলছেই। ২৯ রানের এই জয়ে আবারও তালিকার শীর্ষে উঠেছে স্যাঞ্জু স্যামসনের দল।

ভারতের পুনেতে গতকাল টস হেরে ব্যাট করতে নেমে রাজস্থান অবশ্য কাঙ্ক্ষিত স্কোর জড়ো করতে পারেনি। ৮ উইকেট হারিয়ে দলটির পুঁজি দাঁড়ায় মাত্র ১৪৪ রান। আর তাতে মূল কৃতিত্ব রিয়ান পরাগের ৫৬ রানের অপরাজিত ইনিংসের, ৩১ বলের মোকাবেলায় যে ইনিংস তিনি গড়েছেন ৩টি চার আর ৪টি ছক্কার সাহায্যে।

এছাড়া দলটির অধিনায়ক স্যাঞ্জু স্যামসন ২৭ ও ওয়ান ডাউনে নামা রবিচন্দ্রন অশ্বিন ১৭ রান করেন। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের পক্ষে দুটি করে উইকেট শিকার করেন মোহাম্মদ সিরাজ, জশ হ্যাজলউড ও ওয়ানিন্দু হাসারাঙ্গা।

জয়ের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই বিরাট কোহলিকে হারিয়ে ফেলে ব্যাঙ্গালোর। গত দুই ম্যাচে গোল্ডেন ডাকের শিকার হওয়া কোহলি এদিন অধিনায়ক ডু প্লেসির সাথে নেমেছিলেন ওপেনিংয়ে। রানের দেখা পেলেও ইনিংসকে দুই অঙ্কের ঘরে নিতে পারেননি, ১০ বলে করেন ৯ রান।

১০ রানে প্রথম উইকেট হারানো ব্যাঙ্গালোর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে। বলার মত প্রতিরোধ গড়তে পারেননি কেউই। শেষপর্যন্ত ১৯.৩ ওভারে ১১৫ রানে থেমে যায় ব্যাঙ্গালোরের ইনিংস। ২১ বলে গড়া ডু প্লেসির ২৩ রানের ইনিংসই ছিল দলের পক্ষে সর্বোচ্চ। এছাড়া ওয়ানিন্দু হাসারাঙ্গা ১৮ ও শাহবাজ আহমেদ ১৭ রান করেন। পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠা রাজস্থানের পক্ষে কূলদীপ সেন চারটি, রবিচন্দ্রন অশ্বিন তিনটি ও প্রসিধ কৃষ্ণ দুটি উইকেট শিকার করেন।

এখন পর্যন্ত ৮ ম্যাচ খেলে রাজস্থান ৬টি ম্যাচেই জয় পেয়েছে। ৯ ম্যাচে ফাফ ডু প্লেসি, বিরাট কোহলিরা ৫ জয় পেয়েছেন।

সংক্ষিপ্ত স্কোরটস : রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর

রাজস্থান রয়্যালস : ১৪৪/৮ (২০ ওভার)পরাগ ৫৬, স্যামসন ২৭, অশ্বিন ১৭হ্যাজলউড ১৯/২, হাসারাঙ্গা ২৩/২

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর : ১১৫/১০ (১৯.৩ ওভার)ডু প্লেসি ২৩, হাসারাঙ্গা ১৮কূলদীপ সেন ২০/৪, অশ্বিন ১৭/৩

ফল : রাজস্থান রয়্যালস ২৯ রানে জয়ী।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...