| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

কোহলিকে নিয়ে সমালোচনার ঝড়, বিপদে কোহলি

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ এপ্রিল ২৬ ২২:৪৫:৪৫
কোহলিকে নিয়ে সমালোচনার ঝড়, বিপদে কোহলি

কোহলি যখন এই অবস্থায় আছে তখন ভারতীয় গণমাধ্যমেও কোহলিকে নিয়ে বিদ্রুপ শুরু হয়ে গেছে। কেউ কেউ বলছেন, তার অবিলম্বে ঘরোয়া ক্রিকেটে ফেরা উচিত। কারও মত, বিশ্রাম নিয়ে আবার স্বরূপে ফিরুন সাবেক অধিনায়ক।

তবে কোচ ড্যানিয়েল ভেট্টোরি, কেভিন পিটারসেন, সুনিল গাভাস্কার, রবি শাস্ত্রীর মতো সাবেকরা পাশে দাঁড়াচ্ছেন কিংবদন্তি ব্যাটারের। তারা মনে করছেন, একটি ভালো ইনিংসই বদলে দিতে পারে কোহলির সব। কিন্তু সেই ভালো ইনিংসটা কবে আসবে?

তারকা ব্যাটারের এই খারাপ ফর্মের মধ্যেই তাকে নিয়ে ২০২১ সালে করা পাকিস্তানের সাবেক পেসার মোহাম্মদ আসিফের এক ভবিষ্য়দ্বাণী ভাইরাল হয়েছে।

যেখানে শচিন টেন্ডুলকারের সঙ্গে কোহলিকে তুলনায় আনতেই নারাজ আসিফ। ‘কভারড্রাইভক্রিকেট’ ইউটিউব চ্যানেলে আসিফ বলেছিলেন, ‘অনেক কোহলিকে শচিনের থেকে বেশি ভালো বলেন। তবে আমার এমনটা মনে হয় না।’

আসিফ দাবি করেছিলেন, কোহলি তার ফিটনেস দিয়ে এতদূর চলে এসেছে, কিন্তু যখন তার পতন শুরু হবে, তখন আর ফেরানো সম্ভব হবে না।

পাকিস্তানি সাবেক গতিতারকার ভাষায়, ‘শচিন ওপরের হাতে ভর করে খেলতো এবং ওর টেকনিকটা বেশি কেউ জানে না। কোহলি নিচের হাতে ভর করে ব্যাটিং করে। ও এখন শুধু নিজের ফিটনেসের উপর নির্ভর করেই ভালো পারফর্ম করছে। ওর ফিটনেস ওকে অনেক সাহায্য করেছে। যে মুহূর্তে ওর পতন শুরু হবে, আমার মনে হয় না তারপর আর ফিরতে পারবে।’

গত বছর বলা আসিফের এই কথা কি তবে সত্যি হতে চলেছে? পতন কি শুরু হয়ে গেছে কোহলির? টানা দুই ম্যাচে শূন্য মেরেছেন। আজ (মঙ্গলবার) আইপিএলে রাজস্থান রয়্যালসের বিপক্ষেও ব্যাট কথা না বললে আসিফের কথার পক্ষে আরও অনেকেই দাঁড়িয়ে যাবেন নিঃসন্দেহে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...