| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

জোড়া সেঞ্চুরিতে দশ উইকেটের জয় পেল তামিম-বিজয়

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ এপ্রিল ২৬ ১৫:৫৪:৫৭
জোড়া সেঞ্চুরিতে দশ উইকেটের জয় পেল তামিম-বিজয়

বিকেএসপির ৩ নম্বর মাঠে টসে হেরে ব্যাটিংয়ের আমন্ত্রণ পায় রূপগঞ্জ টাইগার্স। ব্যাট করতে নেমে প্রথম পাঁচ ব্যাটার পার করতে পারেন দুই অংকের রানের কোঠা। বাকিরা ব্যাটাররা ব্যর্থ হয়েছেন।

ওপেনার জাকির হাসান ৩৪ বলে ২৩ রান করে বিদায় নেয়ার পর দলীয় ৪৭ রানের মাথায় বিদায় নেন আরেক ওপেনার ইমরাজুজ্জামান (২৩)। তিন নম্বরে ব্যাট করতে নেমে ফজলে রাব্বি ফেরেন ১০ রান করে।

অধিনায়ক মার্শাল আইয়ুব এদিন পাকিস্তানি ব্যাটার সাদ নাইমকে নিয়ে দলের হাল ধরেন। দুজনের জুটি থেকে আসে ১১০ রান। জুটি ভাঙে মার্শাল আইয়ুবের বিদায়ে (৫৮)।

এরপর থিতু হতে পারেননি বাকি ব্যাটাররা। সাদ নাইম করেন ৯৪ বলে ৮৫ রান। প্রাইম ব্যাংকের হয়ে ৪টি করে উইকেট নেন কারিম জানাত ও রুবেল হোসেন। ১ উইকেট করে নেন রাকিবুল হাসান ও নাসির হোসেন।

ছোট লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রাইমের দুই ওপেনার তামিম ইকবাল ও এনামুল হক বিজয় অনায়াসে জয় তুলে নিয়েছেন ২৩ ওভার ২ বল হাতে রেখে। ম্যাচে দুজনেই রান তোলের পাল্লা দিয়ে।

এনামুল হক বিজয় তার ব্যক্তিগত ৭০ রানের মাথায় পূর্ণ করে নেন এক আসরে এক হাজার রানের মাইলফলক। ডিপিএলের আসরে যেখানে বিজয়ই প্রথম।

তামিম ইকবালের ব্যাটে আসে ৯টি চার ও ৭টি ছক্কায় ১০৯ রান। বিজয় করেছেন ৮৪ বলে ১১টি চার ও ৭টি ছয়ে ১১২ রান।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...