| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

অহেতুক গুঞ্জন নিয়ে এবার নিজেই মুখ খুললেন মেসি

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ এপ্রিল ২৬ ১১:৫০:৫৭
অহেতুক গুঞ্জন নিয়ে এবার নিজেই মুখ খুললেন মেসি

বিশেষ করে নতুন ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইর হয়ে ঘরের মাঠের দর্শকদের দুয়ো শোনার পর ক্লাব বদলাতে চাওয়ার গুঞ্জন খুব একটা ফেলনাও ছিল না। তবে আপাতত সবশেষ খবর হচ্ছে, পিএসজি ছেড়ে কোথাও যাচ্ছেন না মেসি। এমনটাই জানাচ্ছে আর্জেন্টিনার ফুটবলভিত্তিক সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস।

চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই পিএসজি ছেড়ে নিজের প্রাক্তন ক্লাব বার্সেলোনায় ফিরতে চলেছেন মেসি- এমন প্রচ্ছন্ন গুঞ্জনের ডালপালা গজানোর আগেই থামিয়ে দেওয়া হলো সব সম্ভাবনা। ফ্রান্সের ক্লাবটিতে চুক্তির পুরো মেয়াদই শেষ করতে চান মেসি।

২০২১ সালের আগস্টে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে নাম লিখিয়েছিলেন মেসি। তখন চুক্তিতে লেখা ছিল দুই বছর পিএসজির হয়ে খেলবেন তিনি। পাশাপাশি দুই পক্ষের সমঝোতার ভিত্তিতে চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ানো যাবে।

এরই মধ্যে প্রথম মৌসুম প্রায় শেষ করে ফেলেছেন আর্জেন্টাইন সুপারস্টার। পিএসজির হয়ে প্রথম শিরোপাও জিতে নিয়েছেন তিনি। শিরোপা নিশ্চিত হওয়া ম্যাচে ডি-বক্সের বাইরে থেকে দৃষ্টিনন্দন এক গোল করেন মেসি। সবমিলিয়ে পিএসজির হয়ে এখন পর্যন্ত করেছেন ৯টি গোল।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...