| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

কোহলির রান খরার মুল কারণ জানালেন ওয়াটসন

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ এপ্রিল ২৬ ১১:৩৩:৩৮
কোহলির রান খরার মুল কারণ জানালেন ওয়াটসন

তাই ঘটা করে, ঘোষণা দিয়ে ছেড়ে দেন টি-টোয়েন্টির জাতীয় দল ও আইপিএলের অধিনায়কত্ব। এরপর হারান ওয়ানডে ও টেস্ট দলের নেতৃত্বও।

তবে যেমনটি ভেবেছিল ঘটল তার উল্টোটা। কোহলির সেই সিদ্ধান্ত কি তার জন্য অভিশাপ বয়ে আনল? দিল্লী ক্যাপিটালসের সহকারী কোচ শেন ওয়াটসনের দাবির পর এমন প্রশ্ন উঠতেই পারে। ব্যাট হাতে ক্যারিয়ারের সবচেয়ে খারাপ সময়ের মধ্যে থাকা কোহলি রান খরায় ভুগছেন অধিনায়কত্ব ছাড়ার কারণে, ওয়াটসন এমনটিই মনে করেন।

ওয়াটসন বলেন, ‘অধিনায়কত্ব ছাড়ার পর মনে হচ্ছিল তার শক্তি একটু অন্যরকম হয়ে গেছে, একটু কমে গেছে। কোহলি যখনই ব্যাট করতে নামে, সে সবসময়ই খুব উত্তেজিত থাকে, সবসময় লড়াইয়ের মধ্যে থাকে। সে এতদিন যা করতে পেরেছে এবং এতদিন ধরে যা করে এসেছে তা এক কথায় অতিমানবীয়।’

কোহলির মধ্যে সেই আগ্রাসী মনোভাব এখন আর এতটা দেখা যায় না, কারণ এখন যে কোথাও নেতার ভূমিকায় দেখা যায় না তাকে। ওয়াটসন অবশ্য মনে করেন, ভারতীয় দলের নেতৃত্ব না থাকাই কোহলিকে এমন ম্লান করে তুলেছে।

তিনি বলেন, ‘যা-ই হোক না কেন, ভারতের অধিনায়কের পদ থেকে সরে যাওয়া তার ওপর প্রভাব ফেলেছে। কোনো না কোনোভাবে এটা তার মানসিকতার ওপর চাপ ফেলেছে। কোহলির মধ্যে একটু শক্তির একটু অভাব আছে এখন। আমি নিশ্চিত সে ছন্দ খুঁজে পাবে।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...