রুবেলকে আইডল মেনে অভিষেকের অপেক্ষায় এই গতির দানব
তবে এবার সম্পূর্ণ ভিন্ন একটা কারণে আলোচনায় এলেন রুবেল। শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন বাংলাদেশ জাতীয় দলে দুই ম্যাচের টেস্ট সিরিজে সুযোগ পেয়েছেন পেসার রেজাউর রহমান রাজা। তাসকিন আহমেদের অনুপস্থিতি, শরীফুলের ইনজুরিতে অভিষেকের সম্ভাবনাও রয়েছে বাংলাদেশের নতুন গতিময় পেসার রাজার। বর্তমানে ডিপিএল খেলা এই পেসার সাংবাদিকদের মুখোমুখি হয়ে আজ (২৫ এপ্রিল) জানালেন, ক্রিকেটে নিজের আইডল হিসেবে রুবেল হোসেনকে মানেন তিনি।
গণমাধ্যমের মুখোমুখি হয়ে রাজা বলেন, ‘ক্রিকেটে আমার আইডল রুবেল ভাই।’ এরপরই লঙ্কান সিরিজে নিজের অভিষেকের অপেক্ষায় আছেন জানিয়ে আরও যোগ করেন, ‘সব খেলোয়াড়ই অভিষেকের অপেক্ষায় থাকে। আমি অভিষেকের অপেক্ষায় আছি।’
গতির জন্যই লঙ্কান সিরিজে সুযোগ পেয়েছেন রাজা। সুযোগ পেলে নিজের সেই কাজটা ঠিকমতো করতে চান এই ডানহাতি পেসার। তিনি আরও বলেন, ‘সুযোগ হলে চেষ্টা করব ভালো কিছু করার। জোরে বল করাই আমার লক্ষ্য থাকে। দলের পরিস্থিতির চাহিদা মিটিয়ে ভালো জায়গায়, লাইন লেন্থ ঠিক রেখে জোরে বল করা আমার লক্ষ্য।’
তবে কেবল লঙ্কান সিরিজ নয় ভবিষ্যত নিয়েও এই পেসারের স্বপ্ন ভালো কিছু করার। রাজার ভাষ্যে, ‘স্বপ্ন তো থাকেই ভালো কিছু করার। সেই চেষ্টা করব। ওটা (পেসারদের রাজা) না হয় পরে দেখা যাবে।’
এদিকে এই মুহূর্তে বাংলাদেশের পেসারদের ভালো করা মোটিভেশন হিসেবে কাজ করছে রাজার মধ্যে। এই ক্রিকেটার বলেন, ‘আপনি যত খেলবেন তত অভিজ্ঞ হবেন। যেখানেই খেলি, সিনিয়রদের কাছ থেকে অভিজ্ঞতা নেওয়ার চেষ্টা করি। গত কয়েক বছর ধরে পেসাররা ভালো বল করছে। বড় ভাইরা ভালো করছেন, এটা আমাদের জন্য মোটিভেশন। তাদের দেখে অনুপ্রেরণা পাই।’
আপনার জন্য নির্বাচিত নিউজ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট; লাইভ দেখুন এখানে
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ২২ আগস্ট ২০২৬
- দেশের বাজারে আজকের সোনার দাম
- স্বর্ণের দাম নিয়ে বড় পূর্বাভাস, বাড়বে নাকি কমবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২২ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- ২০০MP ক্যামেরা ও ৩.৫x পেরিস্কোপ জুমে আসছে Realme 17 Pro+
- পে স্কেলের অপেক্ষা শেষ, সেপ্টেম্বরেই আসছে গেজেট
- ভ্যাপসা গরম কবে কাটবে, মিলল আবহাওয়ার পূর্বাভাস
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- রোববার যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
