সাদমানদের ভবিষ্যত অনিশ্চিত, তবে কি বিদায় রাহি!
ফলে দলে ফেরাটা এখন সাদমানের জন্য আরো অনেক বেশি কঠিন হয়ে পড়বে। বাদ পড়ার পেছনে সবচেয়ে বড় দায় সাদমানের বাজে পারফরমেন্সের। কোন কারনে জয় যদি দলে থিতু নাও হতে পারে তাও হয়তো সাদমান নয় বরং অন্য কারোর দিকেই ঝুঁকতে পারেন নির্বাচকেরা।
এখন পর্যন্ত ১৩ টেস্টে ২৩.৩৬ গড়ে ৫৫৯ রান করেছেন সাদমান। ফিফটি দুইটি এবং সেঞ্চুরি করেছেন একটি। ফিফটি ২টি এসেছে উইন্ডিজের বিপক্ষে এবং সেঞ্চুরি এসেছে জিম্বাবুয়ের বিপক্ষে। অর্থাৎ নিজের পুরো টেস্ট ক্যারিয়ারে এখন পর্যন্ত কোনো বড় দলের বিপক্ষে একটি হাফ সেঞ্চুরিও করতে পারেননি সাদমান। ফলে বলাই বাহুল্য বর্তমান দলে ঢোকা সাদমান এর জন্য বেশ চ্যালেঞ্জিং হবে।
অপরদিকে আবু জায়েদ রাহিকে সম্ভবত বিবেচনায় রাখছেন না নির্বাচকেরা। ছোট সংস্করণ কিংবা বড় সংস্করণ উভয় ক্ষেত্রেই বর্তমানে বাংলাদেশের বোলিং এর মূল শক্তি পেস বোলার রা। আর বর্তমানে বাংলাদেশ দলেও রয়েছে এক ঝাঁক তরুণ পেসার। শরিফুল ইসলাম, এবাদত হোসেন, তাসকিন আহমেদ এবং খালেদ আহমেদরা সবাই মোটামুটি ভালো পারফর্ম করছেন।
এছাড়া ভালো গতিতে বল করতে পারায় রেজাউরকেও টেস্ট দলে সুযোগ দেওয়া হয়েছে। শরিফুল ,এবাদত ,তাসকিন তিনজন পেস বোলারই ১৪০ এর ঘরে নিয়মিত বোলিং করতে পারেন। অর্থাৎ বোলারদের গতি তোলার সামর্থের উপর বেশ জোর দিচ্ছে নির্বাচকেরা। আর এ জায়গাতেই বেশ পিছিয়ে পড়েছেন রাহী। বাংলাদেশের একমাত্র বোলার যিনি মোটামুটি উভয় দিকে বল সুইং করাতে পারেন।
তবে বলে গতি তুলনামূলক কম হওয়ায় বেশ সহজেই সে সুইং দেখে খেলতে পারেন ব্যাটসম্যানরা। এক ঝাঁক প্রতিভাবান পেসারদের মাঝে, রাহির বাংলাদেশ দলে ঢোকা আপাতদৃষ্টিতে অসম্ভব বলেই মনে হচ্ছে। নিজের খেলা ১৩ টেস্টে ৩০ উইকেট স্বীকার করেছেন রাহী। এছাড়া দুটি ওয়ানডেও খেলেছেন এই পেস বোলার স্বীকার করেছেন পাঁচটি উইকেট। খুব বেশি ভালো না হলেও খুব একটা খারাপও করেননি এই পেসার। হয়তো ১৩ টেস্টেই শেষ হয়ে যেতে পারে রাহির টেস্ট ক্যারিয়ার। শরিফুল, তাসকিন ,এবাদত, খালেদদের ভিড়ে দলে ঢোকাটা যে বড্ড মুশকিল।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- সনি নতুন Xperia ফোন আনছে, আসছে Xperia 10 VIII
- চলতি সপ্তাহেই মিলবে টানা ৪ দিনের ছুটি, যেভাবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২৩ আগস্ট ২০২৬
- রোববার যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
- আজকের স্বর্ণের বাজারদর; ২৪ আগস্ট ২০২৬
- টেস্ট র্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ
- ৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম টরন্টো এফসি, জানুন ফলাফল
- আইফোন ১৮ প্রো ম্যাক্স কবে আসছে, জানুন সম্ভাব্য সময়
- আজকের সকল দেশের টাকার রেট: ২৪ আগস্ট ২০২৬
