| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

৫৬৬৮ ওয়ার্নার, ৫৭৬৪ রোহিত শর্মা, দেখে নিন সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় কোহলি-ধাওয়ানের স্থান

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ এপ্রিল ২৫ ২২:০৮:৩৪
৫৬৬৮ ওয়ার্নার, ৫৭৬৪ রোহিত শর্মা, দেখে নিন সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় কোহলি-ধাওয়ানের স্থান

ধাওয়ান তার নিজের ২০০তম ম্যাচ খেলতে নেমে টুর্নামেন্টের ইতিহাসে মাত্র দ্বিতীয় ব্যাটার হিসেবে ৬ হাজারি ক্লাবে প্রবেশ করেছেন। তার আগে ৬ হাজার রান করতে পেরেছেন শুধু বিরাট কোহলি। এছাড়া কাছাকাছি রয়েছেন ভারতের আরেক তারকা ব্যাটার রোহিত শর্মা।

আজ ২৫ এপ্রিল সোমবার চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ম্যাচে ব্যক্তিগত দ্বিতীয় রান নেওয়ার সময়েই ৬ হাজার রানের মাইলফলক ছুঁয়ে ফেলেছেন ধাওয়ান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৭ রানে অপরাজিত ছিলেন তিনি। যার সুবাদে আইপিএল ক্যারিয়ারে মোট সংগ্রহ দাঁড়িয়েছে ১৯৯ ইনিংসে ৬০১৫ রান।

আইপিএলে ধাওয়ানের চেয়ে বেশি রান রয়েছে শুধুমাত্র কোহলির। তিনি ২০৭ ইনিংসে করেছেন ৬৪০২ রান। যেখানে হাঁকিয়েছেন ৫টি সেঞ্চুরি ও ৪২টি হাফসেঞ্চুরি। এই হাফসেঞ্চুরির রেকর্ডে আবার কোহলির চেয়ে এগিয়ে ৪৫ বার ফিফটি করা ধাওয়ান।

বিশ্বের সবচেয়ে জমজমাট এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে সবচেয়ে বেশি ৫৩টি ফিফটি রয়েছে অস্ট্রেলিয়ান ব্যাটার ডেভিড ওয়ার্নারের। বিদেশি ব্যাটারদের মধ্যে তিনিই সবচেয়ে বেশি ৫৬৬৮ রান করেছেন। সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় ওয়ার্নারের অবস্থান চতুর্থ।

আইপিএল ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রাহক

১। বিরাট কোহলি - ২০৭ ইনিংসে ৬৪০২ রান, সর্বোচ্চ ১১৩, সেঞ্চুরি ৫, ফিফটি ৪২।

২। শিখর ধাওয়ান - ১৯৯ ইনিংসে ৬০১৫ রান, সর্বোচ্চ ১০৬*, সেঞ্চুরি ২, ফিফটি ৪৫।

৩। রোহিত শর্মা - ২১৬ ইনিংসে ৫৭৬৪ রান, সর্বোচ্চ ১০৯*, সেঞ্চুরি ১, ফিফটি ৪০।

৪। ডেভিড ওয়ার্নার - ১৫৫ ইনিংসে ৫৬৬৮ রান, সর্বোচ্চ ১২৬, সেঞ্চুরি ৪, ফিফটি ৫৩।

৫। সুরেশ রায়না - ২০০ ইনিংসে ৫৫২৮ রান, সর্বোচ্চ ১০০*, সেঞ্চুরি ১, ফিফটি ৩৯।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...