| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

আইপিএলে চার-ছক্কার ফুলঝুরিতে সেরা পাঁচ ব্যাটাররের তালিকা প্রকাশ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ এপ্রিল ২৫ ১৬:৩৯:১৩
আইপিএলে চার-ছক্কার ফুলঝুরিতে সেরা পাঁচ ব্যাটাররের তালিকা প্রকাশ

আইপিএলের প্রথম ৩৭ ম্যাচের পরে ছক্কার তালিকায় শীর্ষে রয়েছেন রাজস্থান রয়্যালসের জস বাটলার। ইংল্যান্ডের এই ক্রিকেটার সব থেকে বেশি ৩২টি ছক্কা মেরেছেন।

তালিকায় দ্বিতীয় স্থানে কলকাতা নাইট রাইডার্সের আন্দ্রে রাসেল। বিধ্বংসী ব্যাটারের হাত থেকে এখনও পর্যন্ত ২২টি ছক্কা এসেছে।

খুব বেশি পিছিয়ে নেই আর এক ক্যারিবীয় ব্যাটার শিমরন হেটমেয়ার। রাজস্থানের এই ব্যাটার ১৭টি ছক্কা মেরেছেন।

তালিকায় চার নম্বরে রয়েছেন পঞ্জাব কিংসের লিয়াম লিভিংস্টোন। ইংল্যান্ডের এই ব্যাটার ১৬টি ছক্কা মেরেছেন।

প্রথম পাঁচের মধ্যে একমাত্র ভারতীয় সঞ্জু স্যামসন। রাজস্থানের অধিনায়ক সঞ্জু এখনও পর্যন্ত ১৫টি ছক্কা মেরেছেন।

আইপিএলে সব থেকে বেশি চারের তালিকাতেও শীর্ষে বাটলার। তিনটি শতরান-সহ মোট ৪৯১ রান করতে গিয়ে ৪১টি চার মেরেছেন এই ডান হাতি ব্যাটার।

বাটলারের পরে রয়েছেন দিল্লি ক্যাপিটালসের পৃথ্বী শ। এখনও পর্যন্ত ৩৪টি চার মেরেছেন দিল্লি ওপেনার।

চারের তালিকায় অবশ্য বাটলার ছাড়া বাকি চার জনই ভারতীয়। তিন নম্বরে রয়েছেন লোকেশ রাহুল। লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক ৩৩টি চার মেরেছেন।

চার নম্বরে রয়েছেন গুজরাট টাইটান্সের অধিনায়ক হার্দিক পাণ্ড্য। এখনও পর্যন্ত তিনি মেরেছেন ৩০টি চার।

তালিকায় পাঁচ নম্বরে আর এক জন অধিনায়ক রয়েছেন। কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক শ্রেয়স আয়ার এখনও পর্যন্ত ২৬টি চার মেরেছেন এ বারের আইপিএলে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...