| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

আইপিএলে ব্যর্থতার কারনে জাতীয় দলে জায়গা নিয়ে প্রশ্ন তুললেন সুনীল গাওস্কর

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ এপ্রিল ২৫ ১৬:২৮:৩৩
আইপিএলে ব্যর্থতার কারনে জাতীয় দলে জায়গা নিয়ে প্রশ্ন তুললেন সুনীল গাওস্কর

এ বারের আইপিএলের নিলামে ১৫ কোটি ২৫ লক্ষ টাকায় তাঁকে কিনেছিল মুম্বই ইন্ডিয়ান্স। কিন্তু দলের খারাপ ফর্মের মতো খারাপ অবস্থা ঈশান কিশনেরও। ব্যাটে রান নেই তাঁর। ৮ ম্যাচ ২৮.৪২ গড়ে ১৯৯ রান করেছেন ঈশান। চলতি বছরই অস্ট্রেলিয়ায় টি২০ বিশ্বকাপ। সেই দলে কি সুযোগ পাবেন ঈশান। সুনীল গাওস্কর কিন্তু বলছেন অন্য কথা।

আইপিএলে দেখা গিয়েছে, শর্ট বল খেলতে সমস্যা হচ্ছে ঈশানের। তাই প্রায় সব প্রতিপক্ষ ঈশানের বিরুদ্ধে শর্ট বলের পরিকল্পনা করে নামছে। টি২০ বিশ্বকাপেও সেই ছবি দেখা দিতে পারে বলে সতর্ক করছেন গাওস্কর। তিনি বলেন, ‘‘ভুললে চলবে না অতীতেও শর্ট বলের সামনে সমস্যায় পড়েছে ঈশান। এটা ভাল ছবি নয়। অস্ট্রেলিয়াতে পিচের বাউন্স আরও বেশি। এখানেই খেলতে পারছে না। তা হলে অস্ট্রেলিয়াতে কী ভাবে খেলবে? ওখানেও বোলাররা ওকে শর্ট বল করে যাবে। সব বল কোমরের উপরে আসবে। কী করে সেই বল খেলবে ঈশান?’’

শুক্রবার লখনউয়ের দুষ্মন্ত চামিরার বল গিয়ে লাগে ঈশানের হেলমেটে। কিছু ক্ষণ চিকিৎসার পরে ফের খেলা শুরু করেন তিনি। কিন্তু দেখে বোঝা যাচ্ছিল হেলমেটে বল লাগার ধাক্কা থেকে বেরিয়ে আসতে পারেননি তিনি। শেষে ২০ বলে মাত্র ৮ করে আউট হন ঈশান। তাঁর ব্যাটে লেগে বল গিয়ে উইকেটরক্ষক কুইন্টন ডিককের জুতোর উপরে লাগে। তার পরে তা সরাসরি চলে যায় স্লিপে দাঁড়িয়ে থাকা জেসন হোল্ডারের হাতে। আম্পায়ার আউট দেওয়ার আগেই ঈশান সাজঘরের দিকে হাঁটা লাগান।

আউট দেওয়ার আগেই ঈশানের বেরিয়ে যাওয়া নিয়ে ক্ষুব্ধ গাওস্কর। তিনি বলেন, ‘‘এখন আউট জানার পরেও ব্যাটাররা আম্পায়ারের সিদ্ধান্তের অপেক্ষা করে। ঈশানের আউটের ক্ষেত্রে সন্দেহ ছিল। কিন্তু আম্পায়ার বলার আগেই ও মাঠ ছাড়ল। খারাপ খেলছে বলেই ও এত তাড়াতাড়ি মাঠ ছেড়ে বেরিয়ে গিয়েছে। যেন মাঠ ছেড়ে পালাতে চাইছে। মানসিক ভাবে খুব ভাল জায়গায় নেই ঈশান।’’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...