| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

এবার রশিদ খানকে নিয়ে মন্তব্য করলেন ব্রায়ান লারা

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ এপ্রিল ২৫ ১৪:৩২:০৯
এবার রশিদ খানকে নিয়ে মন্তব্য করলেন ব্রায়ান লারা

বলে চলে সময়ের সাথে লিগ পর্বের উইকেটগুলো থেকে স্পিনারদের সহায়তা মিলতে পারে। অতবে বশ্য হায়দরাবাদের ব্যাটিং কোচ ব্রায়ান লারা মনে করেন, রশিদের অভাব ভোগাবে না তার দলকে। এ বিষয়ে কথা বলতে গিয়ে রশিদ ‘উইকেট শিকারি বোলার নন’ বলেও মন্তব্য করেছেন এই কিংবদন্তি।

হায়দরাবাদের হয়ে ৭৬ ইনিংসে বল করে রশিদ শিকার করেন ৯৩ উইকেট। তবে রশিদের আগের সেই উইকেট শিকারের ক্ষমতা এখন নেই, মনে করেন লারা। তিনি বলেন, ‘রশিদের প্রতি আমার সম্মান আছে। তবে আমি বিশ্বাস করি, সঠিক কম্বিনেশনই আমাদের আছে। রশিদ এমন এক বোলার যার বিরুদ্ধে প্রতিপক্ষ ব্যাটাররা রক্ষণাত্মক খেলে, সে উইকেট নেওয়ার মত বোলার নয়।’

নতুন দল গুজরাটে রশিদ এবার সহ-অধিনায়কের ভূমিকায়, এক ম্যাচে নেতৃত্বও দিয়েছেন। গুজরাটের হয়ে এখন পর্যন্ত ৭ ম্যাচে ৮ উইকেট শিকার করেছেন এই আফগান তারকা। হায়দরাবাদ তাকে নিলামের আগে ছেড়ে দিয়েছিল মূলত ‘টাকার অভাবে’।

১৫ কোটি রুপিতে গুজরাটে ঠাই পাওয়া রশিদকে নিয়ে হায়দরাবাদের বোলিং কোচ মুত্তিয়া মুরালিধরন বলেছিলেন, ‘‘আমরা রশিদ খানকে ছেড়ে দিতে চাইনি। কিন্তু ওকে ধরে রাখার মতো আর্থিক সামর্থ্য আমাদের ছিল না।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...