| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

বাবরের পথে হাঁটলেন রোহিত

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ এপ্রিল ২৫ ১২:৪২:৫৬
বাবরের পথে হাঁটলেন রোহিত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ১৫ আসরে এবার যেমন টানা হেরে চলেছে মুম্বাই ইন্ডিয়ান্স। ৫ বার আইপিএলের শ্রেষ্ঠত্ব অর্জন করা দলটি এবারের আসরে এখন পর্যন্ত খেলেছে ৮টি ম্যাচ, হেরেছে সবগুলো ম্যাচেই। আইপিএলের ইতিহাসে মুম্বাই-ই প্রথম এবং একমাত্র দল, যারা প্রথম ৮ ম্যাচের সবগুলোই হেরেছে।

তবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে এমন দৃশ্য নতুন নয়। রোহিত শর্মার দল এবার যে তিক্ত অভিজ্ঞতার শিকার হয়েছে, একই অভিজ্ঞতা হয়েছিল বাবর আজমের করাচি কিংসের। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) এ বছর বাবরের নেতৃত্বাধীন করাচি কিংস হেরেছিল টানা ৮ ম্যাচ!

বলা বাহুল্য, রোহিতের মুম্বাইয়ের মত বাবরের করাচিও টুর্নামেন্টে অংশ নিয়েছিল হট ফেভারিট হিসেবে।

করাচি টানা ৮ ম্যাচে পরাজয় বরণ করে যথাক্রমে মুলতান সুলতান্স, কোয়েট্টা গ্ল্যাডিয়েটর্স, লাহোর কালান্দার্স, পেশোয়ার জালমি, ইসলামাবাদ ইউনাইটেড, পেশোয়ার জালমি, ইসলামাবাদ ইউনাইটেড ও মুলতান সুলতান্সের কাছে। নিজেদের ৯ম ম্যাচে লাহোর কালান্দার্সের বিপক্ষে আসরের প্রথম জয়ের দেখা পান বাবররা।

রোহিতরা এখন পর্যন্ত ক্রমানুযায়ী হেরেছেন দিল্লী ক্যাপিটালস, রাজস্থান রয়্যালস, কলকাতা নাইট রাইডার্স, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, পাঞ্জাব কিংস, লক্ষ্ণৌ সুপার জায়ান্টস, চেন্নাই সুপার কিংস ও আবারও লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের কাছে। বাবরের মত ৯ম ম্যাচে হারের বৃত্ত ভাঙতে পারেন কি না রোহিত, তা-ই এখন দেখার বিষয়।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...