| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

ভক্তদের সুখবর দিল আব্দুর রাজ্জাক

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ এপ্রিল ২৫ ১২:১১:৩৯
ভক্তদের সুখবর দিল আব্দুর রাজ্জাক

তবে এই সাবেক তারকা কোচিং শুরু করলেও রাজ্জাক তার নির্বাচকের দায়িত্বেই ফোকাস রাখছেন। তবে ক্রিকেটারদের সাথে নিজের অভিজ্ঞতা ভাগাভাগি করার সুযোগ পেয়ে বেশ খুশি তিনি।

ক্রিকে টভিত্তিক সংবাদমাধ্যম ক্রিকবাজকে আব্দুর রাজ্জাক বলেন, “হ্যাঁ, সবকিছু পরিকল্পনা অনুসারে হলে আমি এইচপি ক্যাম্পে যোগ দিতে যাচ্ছি। এমন না যে আমি আমার ফোকাস বদলে কোচিংয়ের দিকে নিয়ে যাচ্ছি কিন্তু আমি মনে করি আমি অনেক অভিজ্ঞতা অর্জন করতে পেরেছি এবং আমি তা তরুণদের সাথে শেয়ার করতে পারব। তারা যদি তাতে লাভবান হয় সেটা খুবই আনন্দদায়ক হবে। আমি মনে করি আমার জন্যও এটি একটি রোমাঞ্চকর অভিজ্ঞতা হবে”।

এইচপি ইউনিটের জন্য দীর্ঘমেয়াদী ভালো স্পিন কোচ পাচ্ছে না বিসিবি। তাই আপাতত দেশের অভিজ্ঞ আব্দুর রাজ্জাককে কাজে লাগাতে চায় এইচপি ইউনিট। বাংলাদেশের হয়ে ১৩ টেস্ট, ২০৭ আন্তর্জাতিক ওয়ানডে এবং ৪৪ আন্তর্জাতিক টি-২০ খেলেছেন রাজ্জাক। প্রথম শ্রেণির ক্রিকেটে ৬৩৪ উইকেট শিকার করা একমাত্র বাংলাদেশি বোলার তিনি। ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেওয়ার পর যোগ দেন নির্বাচক প্যানেলে।

১৪ মে থেকে শুরু হবে এইচপি ইউনিটের ক্যাম্প। জুনে ক্যাম্পে যোগ দিবেন এইচপি ইউনিটের প্রধান কোচ টবি রেডফোর্ড। তিনি আসার আগ পর্যন্ত এইচপি ইউনিটের কোচিংয়ে দেখা যেতে পারে জাতীয় দলের ব্যাটিং কোচ জেমি সিডন্সকে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

নিজস্ব প্রতিবেদক: লা লিগার ম্যাচে এলচের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে বার্সেলোনা। ম্যাচে প্রতিপক্ষকে কোনো গোলের ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...