| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

জরিমানার অর্থ দেওয়া নিয়ে মুখ খুললেন লোকেশ রাহুল

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ এপ্রিল ২৫ ১১:৪৭:১৮
জরিমানার অর্থ দেওয়া নিয়ে মুখ খুললেন লোকেশ রাহুল

তবেঅবাক করা বিষয় হল যদিও এখন পর্যন্ত তিনবার জরিমানার শিকার হতে হয়েছে লক্ষ্ণৌর অধিনায়ককে। মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ম্যাচের পর মজার ছলে রাহুল জানালেন, ম্যাচ সেরার পুরস্কার দিয়েই জরিমানা শোধ করতে চান তিনি!

গত ১৬ এপ্রিল মুম্বাইর ব্র্যাবোর্ন স্টেডিয়ামে প্রথম লেগের ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হয় লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। সেই ম্যাচে ব্যাট হাতে ১০৩ রান করে দল জিতিয়ে মাঠ ছাড়েন রাহুল। ম্যাচটিতে স্লো ওভার রেটের কারণে ১২ লাখ রুপি জরিমানা করা হয় রাহুলকে।

গত রবিবার (২৪ এপ্রিল) ওয়াংখেড়ে স্টেডিয়ামে ফিরতি লেগের ম্যাচে আবারও মুম্বাইয়ের বিপক্ষে খেলতে নামে লক্ষ্ণৌ। কাকতালীয়ভাবে এই ম্যাচেও রাহুল করেন ১০৩ রান। এই ম্যাচেও তার দল জিতে এবং ম্যাচ শেষে স্লো ওভার রেটের দায়ে ২৪ লাখ রুপি জরিমানা করা হয় তাকে!

এবার অবশ্য রাহুলের পাশাপাশি পুরো দলই গুনেছে জরিমানা। যেহেতু এটি স্লো ওভার রেট সংক্রান্ত লক্ষ্ণৌর আচরণবিধি ভঙ্গের দ্বিতীয় ঘটনা তাই একাদশে থাকা বাকি ক্রিকেটারদের প্রত্যেকেই ছয় লাখ রুপি (ম্যাচ ফি'র ২৫ শতাংশ) করে জরিমানা করা হয়।

রবিবারের ম্যাচ শেষে রাহুল বলেন, 'আমাকে যেসব জরিমানা করা হয়েছে সেটা পুষিয়ে দেয়ার চেষ্টা করব (ম্যাচসেরার পুরস্কার দিয়ে)। ম্যাচের পরিস্থিতি বুঝে খেলার চেষ্টা করেছি। আমার প্রতি সবাই যেমনটা প্রত্যাশা করে সেভাবে খেলতে চেয়েছি। ব্যাটিং উপভোগ করেছি, দায়িত্বও উপভোগ করছি।'

মাঝে রয়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে আচরণবিধি ভঙ্গের দায়ে পড়েন রাহুল। সেই ম্যাচে ইনফর্ম এই ওপেনারের ম্যাচ ফি'র ২০ শতাংশ জরিমানা করা হয়। সবমিলিয়ে এবারের আসরে এখন পর্যন্ত তিনবার আইপিএলের কোড অব কন্ডাক্ট লঙ্ঘন করেছেন রাহুল।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...