| ঢাকা, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

মুম্বইকে হারিয়ে উল্টে পাল্টে দিল পয়েন্ট টেবিল, দেখে নিন সর্বশেষ পয়েন্ট টেবিল

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ এপ্রিল ২৫ ১১:০১:২৬
মুম্বইকে হারিয়ে উল্টে পাল্টে দিল পয়েন্ট টেবিল, দেখে নিন সর্বশেষ পয়েন্ট টেবিল

৫ বারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স বাদে এবারের আইপিএল-এ এখনও পর্যন্ত সকলেই জয়ের স্বাদ পেয়েছে। গত ২৪ এপ্রিলের ম্যাচে ওয়াংখেড়েতে লখনউ-এর বিরুদ্ধে হারের মুখোমুখি হল পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়নরা। মুম্বই এখনও পর্যন্ত সবচেয়ে বেশি পাঁচবার (২০১৩, ২০১৫, ২০১৭, ২০১৯ এবং ২০২০) আইপিএল-এর শিরোপা জিতেছে। সেই দল এবারে লিগ টেবিলের সবার শেষে রয়েছে।

গত কাল রবিবারের ম্যাচ জিতে লিগ টেবিলের চার নম্বরে উঠে এসেছে লখনউ সুপার জায়ান্টসরা। আট ম্যাচ শেষে তাদের সংগ্রহ ১০ পয়েন্ট। রাজস্থান রয়্যালস রয়েছে তাদের ঠিক আগে। সঞ্জুদের পয়েন্ট সাত ম্যাচে ১০ পয়েন্ট। তালিকার দুই নম্বরে রয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। সাত ম্যাচ শেষে তাদেরও পয়েন্ট ১০, তবে তালিকার শীর্ষে সাত ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে রয়েছে গুজরাট টাইটানস।

এ দিন লখনউ জয়ের ফলে পিছিয়ে গেছে বিরাট কোহলিদের রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। তারা এই মুহূর্তে রয়েছে তালিকার পাঁচ নম্বরে। ৮ ম্যাচের শেষে তাদের পয়েন্ট ১০। দিল্লি রয়েছে ঠিক তাদের পরে আর কলকাতা রয়েছে সাত নম্বরে। পঞ্জাব রয়েছে তালিকার আট নম্বরে। চেন্নাই সুপার কিংস রয়েছে তালিকার নয় নম্বরে। সাতটি ম্যাচের মধ্যে তারা মাত্র দুটিতে জিততে পেরেছে। ফলে ফাইনাল রাউন্ডের ম্যাচ বেশ জমে উঠবে। কারণ কার্যত প্লেঅফের দৌড় থেকে ছিটকে গেছে মুম্বই। এখন দেখার ২০২২ আইপিএল-এর প্লে অফের শেষ ল্যাপের দৌড়ে কারা বাজিমাত করে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...