| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

ব্রেকিং নিউজঃ আইপিএল থেকে ডাকা হবে মুস্তাফিজকে

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ এপ্রিল ২৪ ২২:০৪:৪৬
ব্রেকিং নিউজঃ আইপিএল থেকে ডাকা হবে মুস্তাফিজকে

গতকাল ২৩ এপ্রিল বিসিবির আয়োজিত ইফতার পার্টি অনুষ্ঠান শেষে বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছিলেন প্রয়োজন হলে মোস্তাফিজুর রহমানকে টেস্ট দলে অন্তর্ভুক্ত করা হবে।

কিন্তু আজ শ্রীলঙ্কার বিপক্ষে ঘোষিত স্কোয়াডে নেই মুস্তাফিজুর রহমান। তবে প্রয়োজন হলে মিরপুর টেস্টে মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে ডাকা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। আজ মিরপুরে দল ঘোষণার সময় প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেন,

“আমরা যতগুলো চুক্তির ক্রিকেটার আছে সবাইকে নিয়ে আলোচনা করি। মোস্তাফিজকে নিয়েও আলোচনা করেছি। এটা আমাদের মাথায় আছে। যখন দলের প্রয়োজন হবে তখন দেখবো। এখন আমরা প্রথম টেস্টের দল দিয়েছি। যদি দ্বিতীয় টেস্টে দরকার হয় তখন চিন্তা করবো।”

তবে মোস্তাফিজকে আইপিএলের পুরো মৌসুমের জন্য অনাপত্তিপত্র দিয়েছে বিসিবি। ২২ মে পর্যন্ত হবে রাউন্ড রবিন লিগের খেলা। ফাইনাল হবে ৩১ মে। অন্যদিকে মিরপুরে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্ট শুরু ২৩ মে। ফলে মোস্তাফিজকে আসন্ন টেস্ট সিরিজে দেখার সম্ভাবনা নেই বললেই চলে।

শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের টেস্ট স্কোয়াড : মুমিনুল হক সৌরভ (অধিনায়ক), তামিম ইকবাল খান, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, ইয়াসির আলি রাব্বি, তাইজুল ইসলাম, মেহেদি হাসান মিরাজ, এবাদত হোসেন চৌধুরী, সৈয়দ খালেদ আহমেদ, কাজী নুরুল হাসান সোহান, রেজাউর রহমান রাজা, শহিদুল ইসলাম, শরিফুল ইসলাম (ফিটনেস সাপেক্ষে)।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...