| ঢাকা, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

শেষ হলো গাজী গ্রুপ-রূপগঞ্জ টাইগার্সেরের হাইভোল্টেজ ম্যাচ, দেখে নিন ফলাফল

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ এপ্রিল ২৪ ২১:৩৯:০৪
শেষ হলো গাজী গ্রুপ-রূপগঞ্জ টাইগার্সেরের হাইভোল্টেজ ম্যাচ, দেখে নিন ফলাফল

সকালে টস হেরে আগে ব্যাট করতে নেমে টাইগার্স। উদ্বোধনী জুটিতে ৫৪ রান যোগ করেন জাকির হাসান ও ইমরানউজ্জামান। ৩৫ বলে ২৪ রান করে মাহমুদুল হাসানের বলে আউট হন জাকির। দ্বিতীয় উইকেটে রাব্বির সাথে ৭৫ রানের জুটি গড়েন ইমরান। ইমরানকে শিকার করে এই জুটিও ভাঙেন মাহমুদুল। ৮৩ বলে ৭৩ রান করেন ইমরান।

তৃতীয় উইকেটে শতরানের জুটি গড়েন রাব্বি ও মার্শাল আইয়ুব। তাদের ১০৯ রানের জুটি ভাঙেন রাব্বি রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়লে। তিনি করেন ১০৮ বলে ১০৪ রান। মার্শাল আউট হন অর্ধশতক হাঁকিয়ে। ৫১ বলে ৫৩ রান করেন তিনি। আরিফুল হক খেলেন টর্নেডো ইনিংস। ১৩ বলে ৪১ আসে তার ব্যাট থেকে। একটি চার ও পাঁচটি ছক্কা হাঁকান আরিফুল।

নির্ধারিত ৫০ ওভারে ৩১৪ রান সংগ্রহ করে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব। গাজী গ্রুপ ক্রিকেটার্সের পক্ষে দুইটি করে উইকেট নেন মাহমুদুল হাসান ও জয়নুল ইসলাম।

বড় লক্ষ্য তাড়া করতে নেমে রানের খাতা খোলার আগেই নাসুম আহমেদের শিকার হন প্রান্তিক নওরোজ নাবিল। আরেক ওপেনার মাহমুদুল হাঁকান অর্ধশতক। ডিপিএলে ধারাবাহিকভাবে রান আসছে মাহমুদুলের ব্যাট থেকে। আজ তিনি করেন ৫৫ বলে ৫৯ রান। এছাড়া গাজী গ্রুপের অধিনায়ক আকবর আলিও অর্ধশতক হাঁকান। ৫০ বলে ৫০ রান করেন তিনি।

রান তাড়ার পথে বড় জুটি গড়তে ব্যর্থ হয় গাজী গ্রুপ ক্রিকেটার্স। ৪৩.৩ ওভারেই ২৩০ রানে অল-আউট হয় দলটি। রূপগঞ্জ টাইগার্সের পক্ষে চারটি উইকেট নেন নাসুম। শরিফউল্লাহ তিনটি এবং ফরহাদ রেজা দুইটি উইকেট শিকার করেন। ফলে ৮৪ রানে জয় পায় রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব।

সংক্ষিপ্ত স্কোর

রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব ৩১৪/৪ (৫০ ওভার)

রাব্বি ১০৪, ইমরান ৫৩, মার্শাল ৫৩, আরিফুল ৪১;

মাহমুদুল ২/৩৮, জয়নুল ২/৭০।

গাজী গ্রুপ ক্রিকেটার্স ২৩০/১০ (৪৩.৩ ওভার)

মাহমুদুল ৫৯, আকবর ৫০, সাঈদ ৩৪, আরাফাত সানি ২৪;

নাসুম ৪/৫৪, শরিফ ৩/৪১, ফরহাদ ২/৩১।

রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব ৮৪ রানে জয়ী।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...