| ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

শিরোপার জয় থেকে বাদ পড়ল মাশরাফি-সাকিবরা

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ এপ্রিল ২৪ ১৭:৩১:৩০
শিরোপার জয় থেকে বাদ পড়ল মাশরাফি-সাকিবরা

তবে, সুপার লিগের তৃতীয় ম্যাচে এসে অন্যতম শক্তিশালী দল লিজেন্ডস অব রূপগঞ্জকে ৮১ রানের বড় ব্যবধানে হারিয়ে দিয়ে লিগ জমিয়ে তুলছে আবাহনী।

মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত সুপার লিগের অন্যতম গুরুত্বপূর্ণ এই ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ২৯৭ রান সংগ্রহ করে আবাহনী লিমিটেড। জবাবে ব্যাট করতে নেমে ৪৪.৪ ওভারে ১৯৮ রান তুলতেই অলআউট হয়ে যায় সাকিব আল হাসান, মাশরাফি বিন মর্তুজার লিজেন্ডস অব রূপগঞ্জ।

মূলতঃ দুই স্পিনার অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত এবং তানভির ইসলামের ঘূর্ণির সামনে পড়ে কুপোকাত হতে হয়েছে সাকিব-মাশরাফিদের।

এই জয়ে আবাহনীর মোট পয়েন্ট দাঁড়ালো ১৩ ম্যাচে ১৬। বাকি ২ ম্যাচে ৪ পয়েন্ট পেলেও শীর্ষে থাকা শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে পেছনে ফেলা সম্ভব হবে না আবাহনীর। সুতরাং, তাদের যে এবার শিরোপা অক্ষুণ্ন রাখা হচ্ছে না, সেটা বলাই বাহুল্য।

তবে, আবাহনী লিগ শিরোপা জমিয়ে দিয়েছে রূপগঞ্জকে হারানোর কারণে। এই ম্যাচে রূপগঞ্জ জিততে পারলে তাদের পয়েন্ট হতো ২০। সে ক্ষেত্রে শেখ জামালের সঙ্গে শিরোপা দৌড়ে থাকতে পারতো রূপগঞ্জ। কিন্তু হেরে যাওয়ায়, ১৩ ম্যাচ শেষে সেই ১৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকলেও শিরোপা জয় যে তাদের জন্য কঠিন হয়ে গেলো, তা আর বলার অপেক্ষা রাখে নরা।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

৬০ মিনিটের খেলা শেষ, বার্সেলোনা বনাম ভিয়ারিয়াল: Live দেখুন এখানে

৬০ মিনিটের খেলা শেষ, বার্সেলোনা বনাম ভিয়ারিয়াল: Live দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: স্প্যানিশ লা লিগায় ভিয়ারিয়ালের বিপক্ষে শুরুতেই বড় ধাক্কা খেয়েছে বার্সেলোনা। ম্যাচের প্রথম সাত ...

আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, Live যেভাবে দেখবেন

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ

আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, Live যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের গ্রুপ পর্বে আজ মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও মোজাম্বিক। টুর্নামেন্টে প্রথম ...