চরম দুঃসংবাদঃ চোটে পড়লেন মুশফিক, হাসপাতালে মিরাজ
এরপর ১৮তম ওভারে বাঁহাতি স্পিনার সানজামুল ইসলামের বলে হাওয়ায় ভাসিয়ে মেরেছিলেন তামিম ইকবাল। যদিও সেই বলে ব্যাটে-বলে না হলে তা চলে যায় মিড উইকেটে।
সেখানে ফিল্ডিং করছিলেন মেহেদী হাসান মিরাজ। সেই ক্যাচ অবশ্য লুফে নিতে পারেননি তিনি। খানিক পরে বোঝা গেছে ক্যাচ মিসের সঙ্গে আঙুলেও চোট পেয়েছেন তিনি।
এরপর মিরাজের শুশ্রূষায় এগিয়ে আসেন শেখ জামাল ও প্রতিপক্ষ দল প্রাইম ব্যাংকের মেডিক্যাল কর্মকর্তারা। শেষ পর্যন্ত তিনি টিম বয়দের কাঁধে ভর দিয়ে মাঠ ছেড়েছেন।
মিরাজকে নিয়ে শঙ্কা বেড়েছে কিছুক্ষণ পর মাঠে অ্যাম্বুলেন্সের আগমনে। যদিও পরে জানা গেছে মিরাজকে এক্স-রে করাতে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
