| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

মোশাররফ রুবেলের স্থায়ী কবর ইস্যুতে আশ্বাস দিলেন পাপন

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ এপ্রিল ২৪ ১৪:৪৪:১৮
মোশাররফ রুবেলের স্থায়ী কবর ইস্যুতে আশ্বাস দিলেন পাপন

চিকিৎসাকালীন সময়ে রুবেলের পাশে ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবং সতীর্থরা। তবে সব কিছুকে পেছনে ফেলে গত মঙ্গলবার (১৯ এপ্রিল) বিকেল ৫টায় পাড়ি জমান না ফেরার দেশে। ওইদিন রাতে শের ই বাংলা স্টেডিয়ামে জানাজা শেষে দাফন করা হয় বনানী কবরস্থানে।

এরপর তার স্ত্রী চৈতি ফারহানা রূপা প্রধান মন্ত্রী শেখ হাসিনার নিকট আবেদন জানান, অন্তত কবরটা যাতে স্থায়ী করে দেয়া হয়। কেন না, বনানী কবরস্থানে দাফন করা মৃতদেহ দুই বছর পর তুলে ফেলা হয়। তবে কবরের জায়গা স্থায়ী করতে হলে অন্তত ১ কোটি টাকা খরচ করতে হয়। যা রুবেলের পরিবারের জন্য অসম্ভব।

বাংলাদেশ জাতীয় দলের হয়ে ৫টি ওয়ানডে খেলা রুবেলের পরিবারের চাওয়া জেনেছে বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন। শনিবার বিসিবির ইফতার মাহফিলের সময় গণমাধ্যমকে কথা বলতে পাপন বলেছেন, রুবেলের পরিবারের পাশে রয়েছেন তিনি।

কবরের জায়গা স্থায়ী করা নিয়ে পাপন বলেছেন, 'এ ব্যাপারে পুরোপুরি বোর্ডের নজর রয়েছে। বিসিবি'র কাছে আবেদন করলে রুবেলের কবরের যায়গা স্থায়ী করার বিষয়টি নিয়ে কাজ করবেন তারা। তাদের যেকোনো প্রয়োজনে বোর্ড সবসময় পাশে ছিল, এখনও আছে, সামনেও থাকবে। এটা ওরাও জানে। আমি নিশ্চিত ওরা আমাদের কাছে সরাসরি আবেদন করবে।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

নিজস্ব প্রতিবেদক: লা লিগার ম্যাচে এলচের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে বার্সেলোনা। ম্যাচে প্রতিপক্ষকে কোনো গোলের ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...