| ঢাকা, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

‘এখন জীবনের সেরা ছন্দে রয়েছি’

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ এপ্রিল ২৪ ১২:৩৮:১৭
‘এখন জীবনের সেরা ছন্দে রয়েছি’

আইপিএলের এবারের আসরে বাটলার প্রথম শতক (ঠিক ১০০ রানের ইনিংস) হাঁকান তার সাবেক দল মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে। গত ১৮ এপ্রিল কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে খেলেন ১০৩ রানের ইনিংস। তার ঠিক পরের ম্যাচেই দিল্লী ক্যাপিটালসের বিপক্ষে করেছেন ১১৬ রান।

আসরে স্বভাবতই মুস্তাফিজুর রহমান, ডেভিড ওয়ার্নার, রিশভ পান্টদের বিপক্ষে ম্যাচসেরার পুরস্কারটাও উঠেছে তার হাতে। ম্যাচ শেষে বাটলার জানালেন, তার নিজেরও মনে হচ্ছে- ক্যারিয়ারের সেরা ফর্মে আছেন।

তিনি বলেন, ‘খুব বিশেষ একটা ইনিংস খেললাম। এই স্টেডিয়ামটাও আমার কাছে বিশেষ। দুর্দান্ত পরিবেশ থাকে। ওয়াংখেড়ে স্টেডিয়ামেই মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে প্রথম আইপিএলে খেলি।’

বাটলার বলেন, ‘এখন জীবনের সেরা ছন্দে রয়েছি। এই ছন্দটাই পুরো আসরে বজায় রাখতে চাই। প্রথম ওভারে বল ঘুরে বলে সমস্যা হয়। কিন্তু সেটা মানিয়ে নিতে পারলে আত্মবিশ্বাস এমনিই বেড়ে যায়।’

আইপিএলের উইকেটগুলোকে নিজের বহুদিনের চেনা বন্ধু বানিয়ে ফেলা বাটলার অবশ্য আশঙ্কা করছেন, যত সময় যাবে উইকেট তত কঠিন হয়ে উঠবে। তিনি জানান, ‘একই উইকেটে খেলায় ভবিষ্যতে পিচের চরিত্র বদলাতে পারে। তাই দলগুলো পরবর্তীতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিতেই পারে। টুর্নামেন্ট এগোলে সব দলকেই মানিয়ে নিতে হবে।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...