| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

লঙ্কানদের বিপক্ষে দল গঠনে নতুন পরিকল্পনার কথা জানালেন বিসিবি

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ এপ্রিল ২৪ ০৪:১৬:১৪
লঙ্কানদের বিপক্ষে দল গঠনে নতুন পরিকল্পনার কথা জানালেন বিসিবি

এরমধ্যে চলতি বছর নিউজিল্যান্ডের মাটিতে ঐতিহাসিক জয় দেখেছিল টাইগার ক্রিকেট দল। তবে দক্ষিণ আফ্রিকার মাটিতে সেই গৌরব চূর্ণ হয়ে গিয়েছিল মুমিনুল বাহিনীর। দুই ম্যাচের দুই ইনিংসে শতরানের নিচে অলআউট হয়ে গিয়েছিল বাংলাদেশ। দলের এমন বিপর্যস্ত অবস্থায় বিসিবি বস নাজমুল হাসান পাপন জানিয়েছেন, টেস্টের জন্য আলাদা একটা দল গঠনের পরিকল্পনা করছেন তারা।

বিসিবির ইফতার পার্টিতে যোগ দিয়ে গণমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন পাপন। যেখানে তিনি জানিয়েছেন, টেস্টের দিকে আলাদাভাবে নজর দিচ্ছেন তারা। টেস্টে ভালো করার লক্ষ্যে প্রায় আলাদা একটা দল গঠনের কথা ভাবছেন তারা।

নাজমুল হাসান পাপন বলেন, ‘আমরা টেস্টের দিকে নজর দিতে চাই। আমাদের একটা প্রায় আলাদা দল গঠনের দিকে নজর দিতে হবে। কারণ, আমরা দেখতেছি আমরা প্রথম ইনিংসে লড়াই করতে পারলেও চতুর্থ ইনিংস বা চতুর্থ দিনের পরে আমরা কলাপ্স করি। কেন এটা হচ্ছে এটা জানতে ক্রিকেটার এবং কোচদের সঙ্গেও আমাদের কথা বলতে হবে। এরজন্য কোনো সাইকোলজিক্যাল কারণ থাকলে সেটার জন্য যা করণীয় আমরা করবো।’

টেস্ট স্পেশালিষ্ট বিশেষ করে মুমিনুল, সাদমান ইসলাম, এবাদত হোসেন এদের মতো ক্রিকেটারদের নিয়েও পরিকল্পনা সাজাচ্ছে বিসিবি। পাপন আরও যোগ করেন, ‘আগে আমরা বছরে টেস্ট খেলতাম একটা কী দুইটা, কিন্তু এখন আমাদের টেস্টেও অনেক খেলা। এখন কিন্তু খেলা কম হওয়ারও কোনো সুযোগ নেই। এখন তারা (কেবল টেস্টেই যারা সুযোগ পায়) ব্যস্ত হয়ে পড়বে। তবে যারা টেস্ট খেলবে তাদের জন্য আলাদা একটা ট্রেনিং এর ব্যবস্থা করতে হবে। আমরা পরিকল্পনা করছি।’

শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজে অবশ্য টাইগারদের জয়ের আশা করছেন বিসিবি বস। তার ভাষ্যে, 'এটা কঠিন, তবে সম্ভব না এটা আমি বিশ্বাস করি না। এটা সম্ভব, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমরা জিতবো। শেষ যে টেস্ট ম্যাচ খেলেছি, সেটা দেখে আমি বিচার করতে চাই না।'

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...