| ঢাকা, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

টানা চার ম্যাচে হারে কপাল পুড়ল কলকাতার, আবারও শীর্ষে গুজরাট

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ এপ্রিল ২৩ ২১:৪৪:১২
টানা চার ম্যাচে হারে কপাল পুড়ল কলকাতার, আবারও শীর্ষে গুজরাট

ভারতের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়ে চমকের জন্ম দেন হার্দিক। ৩৪ ম্যাচ পর আসরে প্রথমবার কেউ প্রথমে ব্যাটিং বেছে নিয়েছেন। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে দলীয় সংগ্রহ দাঁড়ায় ১৫৬ রান।

দলের পক্ষে সর্বোচ্চ ৬৭ রান আসে হার্দিকের ব্যাট থেকে। ৪৯ বলের মোকাবেলায় ৪টি চার ও ২টি ছক্কা হাঁকান ফর্মের তুঙ্গে থাকা এই অলরাউন্ডার। এছাড়া ডেভিড মিলার ২৭ ও ঋদ্ধিমান সাহা ২৫ রান করেন। কলকাতার পক্ষে ইনিংসের শেষ ওভারে ৪ উইকেট শিকার করেন আন্দ্রে রাসেল। এছাড়া তিনটি উইকেট শিকার করেন টিম সাউদি।

জয়ের লক্ষ্যে খেলতে নামা কলকাতা পড়ে ব্যাটিং বিপর্যয়ে। ব্যাট হাতেও দলের হাল ধরতে হয় রাসেলকে। তবে ২৫ বলে গড়া তার ৪৮ বলের ইনিংস দলকে জয়ের বন্দরে নিয়ে যেতে পারেনি। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে কলকাতার সংগ্রহ দাঁড়ায় ১৪৮ রান। রিঙ্কু সিং ২৮ বলে ৩৫ রান করেন। গুজরাটের পক্ষে মোহাম্মদ শামি, যশ দয়াল ও রশিদ খান দুটি করে উইকেট শিকার করেন।

সংক্ষিপ্ত স্কোর

টস : গুজরাট টাইটান্স

গুজরাট টাইটান্স : ১৫৬/৯ (২০ ওভার)

হার্দিক ৬৭, মিলার ২৭

রাসেল ৫/৪, সাউদি ২৪/৩

কলকাতা নাইট রাইডার্স : ১৪৮/৮ (২০ ওভার)

রাসেল ৪৮, রিঙ্কু ৩৫

শামি ২০/২, রশিদ ২২/২

ফল : গুজরাট টাইটান্স ৮ রানে জয়ী।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...