নিজের সেরা পারফরম্যান্স দিয়েও দলকে বাঁচাতে পারলো না পরাজয়ের হাত থেকে
আইপিএলে আজ (শনিবার) দিনের প্রথম ম্যাচে কলকাতা নাইট রাইডার্সকে ৮ রানে হারিয়েছে হার্দিক পান্ডিয়ার দল।
আইপিএলে আজকের এই জয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে গেছে গুজরাট। লক্ষ্য ছিল ১৫৭ রানের। রান তাড়ায় নেমে ১৬ রানের ৩ ব্যাটার স্যাম বিলিংস (৪), সুনিল নারিন (৫) আর নিতিশ রানাকে (২) হারিয়ে বসে কলকাতা। ৩৪ রান উঠতে সাজঘরের পথ ধরেন অধিনায়ক শ্রেয়াস আয়ারও (১৫ বলে ১২)।
মাঝে রিংকু সিং উইকেট আগলে খেললেও ২৮ বলে ৩৫ রানে করে আউট হয়ে যান। একশর আগে (৯৮ রানে) ৬ উইকেট হারিয়ে বলতে গেলে ম্যাচ থেকে ছিটকে পড়ে কলকাতা।
এমন জায়গায় দাঁড়িয়ে অবিশ্বাস্য ব্যাটিং করেন আন্দ্রে রাসেল। বড় বড় ছক্কায় মাঠ গরম করে শেষ ওভার পর্যন্ত ম্যাচ বাঁচিয়ে রেখেছিলেন তিনি। শেষ ওভারে কলকাতার দরকার ছিল ১৮ রান। আলজেরি জোসেফের প্রথম বলে ছক্কা হাঁকিয়ে কাজটা সহজই করে ফেলেছিলেন রাসেল।
কিন্তু দ্বিতীয় বলটি পুল করে ছক্কা হাঁকাতে গিয়ে বাউন্ডারিতে লুকি ফার্গুসনের দারুণ এক ক্যাচ হন ক্যারিবীয় অলরাউন্ডার। ২৫ বলে ১ চার আর ৬ ছক্কায় গড়া তার ৪৮ রানের ইনিংসটি থামলে শেষ হয়ে যায় কলকাতার স্বপ্নও।
গুজরাটের পক্ষে দুটি করে উইকেট নেন রশিদ খান, ইয়াশ দয়াল আর মোহাম্মদ শামি।এর আগে হার্দিক পান্ডিয়ার ক্যাপ্টেনস নকে বেশ চ্যালেঞ্জিং একটি পুঁজি পাওয়ার পথে ছিল গুজরাট টাইটান্স। কিন্তু হার্দিক আউট হতেই তালগোল পাকিয়ে ফেলে দলটি।
শেষ ওভারে বল হাতে নিয়ে মাত্র ৫ রান খরচ করে ৪ উইকেট তুলে নেন কলকাতা নাইট রাইডার্সের পেস বোলিং অলরাউন্ডার আন্দ্রে রাসেল। ফলে ৯ উইকেটে ১৫৬ রানে থামে গুজরাট।টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো ছিল না গুজরাটের। দলীয় ৮ রানের মাথায়ই সাজঘরের পথ ধরেন শুভমান গিল (৫ বলে ৭)। তবে দ্বিতীয় উইকেটে ঋদ্ধিমান সাহাকে নিয়ে ৫৬ বলে ৭৫ রানের জুটিতে সেই চাপ সামলে নেন হার্দিক পান্ডিয়া।
ঋদ্ধিমান বরাবরের মতো ধীরগতির ছিলেন। ২৫ বলে ২৫ করে আউট হন তিনি। এরপর ডেভিড মালান আর পান্ডিয়া মিলে ৩৫ বলে যোগ করেন ৫০ রান। ২০ বলে ২৭ রানের ইনিংস খেলে মিলার ১৭তম ওভারে ফিরলে ভাঙে এই জুটি।
পরের ওভারে মারকুটে পান্ডিয়াও আউট হয়ে যান। ৪৯ বলে ৪ বাউন্ডারি আর ২ ছক্কায় ৬৭ রান করেন গুজরাট অধিনায়ক। আগের ম্যাচে ঝড় তোলা রশিদ খান এবার রানের খাতা খোলার আগেই বিদায় নেন।
শেষদিকে রাহুল তেয়াতিয়ার ১২ বলে ১৭ রানে কোনোমতে দেড়শ পেরিয়েছে গুজরাট। শেষ ওভারে এসে বল হাতে নিয়ে ৪ উইকেট শিকার করে লেজটা ছেঁটে দেন আন্দ্রে রাসেল।
ওভারের প্রথম বলে তিনি আউট করেন অভিনব মনোহরকে। পরের বলে লুকি ফার্গুসন। তৃতীয় বলে আলজেরি জোসেফ এক রান নেন। চতুর্থ বলে বাউন্ডারি হাঁকান রাহুল তেয়াতিয়া। তবে তার পরের বলেই রাসেল তাকে সাজঘরের পথ দেখিয়েছেন। আর শেষ বলে তার ফিরতি ক্যাচ হয়েছেন ইয়াশ দয়াল।
সবমিলিয়ে ৫ রানে ৪ উইকেট শিকার রাসেলের। এছাড়া ৪ ওভারে ২৪ রান খরচায় ৩টি উইকেট নেন কলকাতার আরেক পেসার টিম সাউদি।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- সনি নতুন Xperia ফোন আনছে, আসছে Xperia 10 VIII
- চলতি সপ্তাহেই মিলবে টানা ৪ দিনের ছুটি, যেভাবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর; ২৪ আগস্ট ২০২৬
- টেস্ট র্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ
- ৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম টরন্টো এফসি, জানুন ফলাফল
- আইফোন ১৮ প্রো ম্যাক্স কবে আসছে, জানুন সম্ভাব্য সময়
- আজকের সকল দেশের টাকার রেট: ২৪ আগস্ট ২০২৬
- গুগল প্রতি মিনিটে কত টাকা আয় করে জানেন
- ৯০০০mAh ব্যাটারি ও Snapdragon 6s Gen 4-এ আসছে POCO X8 5G
