| ঢাকা, বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

‘ওরা অনেক হেল্পফুল’- আফতাব

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ এপ্রিল ২৩ ১৭:৫৯:১৩
‘ওরা অনেক হেল্পফুল’- আফতাব

এই দুই ক্রিকেটারের উপস্থিতিতে দলের বাকি সবার মাঝে আলাদা উজ্জীবনী শক্তি কাজ করছে বলে জানিয়েছেন লিজেন্ডস অব রূপগঞ্জের কোচ আফতাব আহমেদ। যিনি এক সময় সাকিব, মাশরাফীর সতীর্থ ছিলেন। আফতাব জানিয়েছেন, মাশরাফী শুরু থেকেই দলকে চাঙা রেখেছেন। সাকিব এসে দলের ক্রিকেটারদের মধ্যে চ্যাম্পিয়ন হওয়ার মানসিকতা গড়ে দিয়েছেন।

চলতি আসরে লিজেন্ডস অব রূপগঞ্জের হয়েই চুক্তি করেছিলেন মাশরাফী। অপরদিকে সাকিব ছিলেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের। তবে সাকিবের দল সুপার লিগে জায়গা করে নিতে পারেনি। তাই দলবদল করে রূপগঞ্জের শিবিরে যুক্ত হয়েছেন সাকিব। এই দুই ক্রিকেটার এক হতেই রূপগঞ্জ শিবিরের বাকি ক্রিকেটারদের মধ্যে এক্সট্রা অর্ডিনারি চেষ্টা লক্ষ্য করা গেছে বলে জানিয়েছেন কোচ আফতাব।

লিজেন্ডস অব রূপগঞ্জে মাশরাফী ও সাকিবের যুক্ত হওয়া নিয়ে আফতাব বলেন, ‘প্রথম থেকে মাশরাফী আমাদের টিমকে চাঙ্গা রাখার চেষ্টা করছে। ওভারঅল সবসময় চাঙ্গাই ছিল। আর সাকিব আসার পর এক্সট্রা অর্ডিনারি… সবার এফোর্ট অনেক বেশি ছিল। সাকিব যেমন চ্যাম্পিয়ন মাঠেও এমন মানসিকতা ছিল। ওর জন্য বাকি সবারও মানসিকতা একই ছিল।’

একসময় সতীর্থ হিসেবে মাঠ মাতিয়েছেন সাকিব, আফতাব, মাশরাফী। কালের খেয়ায় আফতাব এখন কোচ। মাশরাফী জাতীয় দলের বাহিরে থাকলেও ঘরোয়া লিগে এখনো খেলছেন। সাকিব তো এখনো জাতীয় দলের সেরা ক্রিকেটার হিসেবে আছেন। দলে মাশরাফী ও সাকিব থাকাটা আফতাবের জন্য অনেক বেনিফিট হয়েছে বলে জানিয়েছেন রূপগঞ্জের কোচ।

আফতাবের ভাষ্যে, ‘ওরা অনেক হেল্পফুল। মাশরাফি প্রথম থেকে সহযোগিতা করছে আর সাকিবও একই। দুইজনের ইনভলবমেন্ট অনেক বেশি। যা খুব গুরুত্বপূর্ণ একটা দলের জন্য। ওরা যে মাঠে আসলো, চলে গেলো বিষয়টা কিন্তু তা নয়। প্রচুর ইনভলব। এটা আমাদের দলের জন্য বড় বেনিফিট।’

চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে ডিপিএলে লড়াই করছে লিজেন্ডস অব রূপগঞ্জ। তবে এই মুহূর্তে অতদূর না ভেবে একটা একটা ম্যাচ ধরে এগুতে চাইছে দলটি। রূপগঞ্জের কোচ আফতাব আরও যোগ করেন,

‘আমরা প্রথম থেকে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যেই খেলছি। তবে আমাদের প্রক্রিয়া ছিল, প্রত্যেক ম্যাচে ২ পয়েন্ট লক্ষ্য করেই খেলছি। কার বিরুদ্ধে খেলছি এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ না। আমাদের জন্য ২টা পয়েন্ট গুরুত্বপূর্ণ। সামনে আমাদের ৩টা ম্যাচ আছে। সেখানে আমাদের ২টা পয়েন্ট লক্ষ্য। কার সাথে খেলছি সেটা বিষয় নয়। আমরা এভাবেই খেলতে চাই। শেষে হিসেবে কে চ্যাম্পিয়ন হবে কে হবে না, সেটা দেখা যাবে।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...