এবারের আইপিএলে কোহলিকে টাড়া করলেন বাটলার
আইপিএলে দ্বিতীয় ব্যাটার হিসেবে একটি আইপিএলে তিনটি বা তার বেশি শতরান করার নজির গড়লেন জস বাটলার। এমন কৃতিত্ব এত দিন ছিল শুধুমাত্র বিরাট কোহলীর। শুক্রবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে এ বারের আইপিএলের তৃতীয় শতরানটি করেন রাজস্থান রয়্যালসের বাটলার।২০১৬ সালের আইপিএলে কোহলীর চারটি শতরান রয়েছে।
আইপিএলে দুরন্ত ছন্দে রয়েছেন ইংল্যান্ডের উইকেটরক্ষক-ব্যাটার বাটলার। দিল্লির বিরুদ্ধে ৫৭ বলে শতরান করেছেন তিনি। আইপিএলের কমলা টুপিও রয়েছে তাঁর দখলে। দিল্লির বিরুদ্ধে শতরান করে ৩৩ বছরের ব্যাটার ভাগ বসালেন কোহলীর কৃতিত্বে। ২০১৬ আইপিএলে ১৬টি ম্যাচে ৯৭৩ রান করেন কোহলী। সে বার চারটি শতরান করেন ভারতের প্রাক্তন অধিনায়ক।
বাটলার শুক্রবার পর্যন্ত এ বারের আইপিএলে সাতটি ম্যাচ খেলে তিনটি শতরান সহ ৪৯১ রান করেছেন। তাঁর গড় ৮১.৮৩। স্ট্রাইক রেট ১৬১.৫১। কলকাতা নাইট রাইডার্স, মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে আগেই শতরান করেছেন বাটলার। শুক্রবার দিল্লির বিরুদ্ধে শতরান করেন তিনি।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- আজকের স্বর্ণের বাজারদর; ২৫ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর, ২৬ আগস্ট ২০২৬
- আজকের সকল দেশের টাকার রেট: ২৫ আগস্ট ২০২৬
- ২৬ আগস্টের ছুটি পাবেন না যেসব কর্মী
- ২৪-২৭ আগস্ট ভারতে লঞ্চ হচ্ছে যে ৭টি নতুন স্মার্টফোন
- নতুন Bajaj Pulsar 150 বনাম পুরোনো মডেল, কী কী পরিবর্তন হলো
- ভয়াবহ হওয়ার আগেই ঘূর্ণিঝড়ের শক্তি বাড়ার খবর মিলবে
- নতুন পে স্কেল নিয়ে হিসাব-কিতাব চলছে!
- ড্রাইভিং লাইসেন্স নিয়ে বিআরটিএর নতুন নির্দেশনা
- আজকের সকল দেশের টাকার রেট: ২৬ আগস্ট ২০২৬
- বড় ব্যাটারি নিয়ে Nokia 300 Charge ফিচার ফোনের আত্মপ্রকাশ
- পানি-ধুলা ও পড়ে যাওয়ার ভয় নেই, নতুন এই স্মার্টফোনে
- মুক্তিযোদ্ধা ও সন্তানদের প্রশিক্ষণে মিলবে ৭৫ লাখ টাকা
- চাহিদামতো টাকা তুলতে পারবেন ৫ ব্যাংকের গ্রাহকেরা
- বাংলাদেশে আসছে ব্রাজিল; মিলল নতুন আশার খবর
