| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

শেষ ওভারে রিশাভ পান্তের ব্যবহার নিয়ে মুখ খুললেন দিল্লির কোচ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ এপ্রিল ২৩ ১৫:৩৪:৩৮
শেষ ওভারে রিশাভ পান্তের ব্যবহার নিয়ে মুখ খুললেন দিল্লির কোচ

দলের অধিনায়ক ও সহকারী কোচের এমন কাণ্ড মেনে নিতে পারছেন না দিল্লির ভারপ্রাপ্ত কোচ শেন ওয়াটসন। নিয়মিত হেড কোচ রিকি পন্টিং আইসোলেশনে থাকায় রাজস্থানের বিপক্ষে ম্যাচটিতে দায়িত্বে ছিলেন ওয়াটসন। তার মতে, সবসময় আম্পায়ারের সিদ্ধান্ত মেনে নেওয়া উচিত।

শেষ ছয় বলে দিল্লি ক্যাপিটালসের দরকার ছিল ৩৬ রান। রোভম্যান পাওয়েল প্রথম তিন বলে ছক্কা হাঁকিয়ে ম্যাচ জমিয়ে তুলেছিলেন। এর মধ্যে ওবেদ ম্যাকয়ের করা তৃতীয় বলটি ছক্কা মেরেই আম্পায়ারের কাছে ছুটে যান পাওয়েল।

বল যে তার কোমরের ওপরে ছিল! কিন্তু আম্পায়ার ‘নো’ ডাকেননি, তৃতীয় আম্পায়ারেরও শরণাপন্ন হতে নারাজ। বাউন্ডারির বাইরে থেকে এমন পরিস্থিতি দেখে উইকেটে থাকা পাওয়েল ও কুলদ্বীপ যাদবকে মাঠের বাইরে চলে আসতে বলেন পান্ত।

দলের সহকারী কোচ প্রবীণ আম্রে মাঠে ঢুকে পড়েন আম্পায়ারদের সঙ্গে কথা বলতে। দিল্লির এই কাণ্ড নিয়ে চলছে নানান আলোচনা। তবে তাদের ভারপ্রাপ্ত কোচ ওয়াটসনের সমর্থন নেই এমন কাজে। তার মতে, আরও পরিপক্ব আচরণ করা উচিত সবার।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ওয়াটসন বলেন, ‘শেষ ওভারে যা হয়েছে খুবই হতাশাজনক। দূর্ভাগ্যবশত আমরা ম্যাচটিতে এমন অবস্থায় পড়ে গিয়েছিলাম যে ঐ মুহূর্তের আগে কোনোকিছু এক করে আনতে পারিনি।’

তিনি আরও যোগ করেন, ‘সবশেষে এটিই বলবো যে, ম্যাচে যা হয়েছে দিল্লি ক্যাপিট্যালসের এতে সমর্থন নেই। আম্পায়ারের সিদ্ধান্ত ভুল হোক বা সঠিক, আমাদের সেটি মানতে হবে। কেউ চাইলেই মাঠে ঢুকে যাবে, এটি মেনে নেওয়া যায় না। এটি ভালো নয়।’

এদিকে দিল্লির অধিনায়ক রিশাভ পান্ত মনে করেন, মাঠের আম্পায়ারদের উচিত ছিল চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে থার্ড আম্পায়ারের সঙ্গে কথা বলা। ম্যাচ শেষে পুরস্কার বিতরণীতে তিনি বলেন, ‘শেষ দিকে পাওয়েল আমাদের একটা সম্ভাবনা জাগিয়েছিল। আমার মনে হয়েছিল নো বলটি আমাদের জন্য মূল্যবান।’

তিনি আরও বলেন, ‘আমার মতে, তারা একটি আরও একবার দেখতে পারতো। হ্যাঁ এটি আমার নিয়ন্ত্রণে নেই। আমি হতাশ। কিন্তু এ বিষয়ে কিছুই করার নেই। মাঠের সবাই এটি দেখেছে। আমার মতে, থার্ড আম্পায়ারের এটি দেখা উচিত ছিল। কিন্তু আমি তো নিয়ম বদলাতে পারবো না।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

নিজস্ব প্রতিবেদক: লা লিগার ম্যাচে এলচের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে বার্সেলোনা। ম্যাচে প্রতিপক্ষকে কোনো গোলের ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...