| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

আগামীকালই নিশ্চিত হতে পারে ইমরুল-মুশফিকদের শিরোপা, বিপাদে মাশরাফি সাকিবরা

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ এপ্রিল ২৩ ১৫:১৮:৪৩
আগামীকালই নিশ্চিত হতে পারে ইমরুল-মুশফিকদের শিরোপা, বিপাদে মাশরাফি সাকিবরা

আগামী কাল রোববার সুপার লিগের তৃতীয় রাউন্ডে ভিন্ন তিন ম্যাচে মুখোমুখি হবে শেখ জামাল-প্রাইম ব্যাংক, লেজেন্ডস অব রূপগঞ্জ-আবাহনী লিমিটেড, গাজী গ্রুপ-রূপগঞ্জ টাইগার্স। এ ছয় দলের মধ্যে শুধুমাত্র শেখ জামাল ও লেজেন্ডস অব রূপগঞ্জের শিরোপা সম্ভাবনা টিকে রয়েছে।

মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসানদের রূপগঞ্জের শিরোপা সম্ভাবনা শেষ হয়ে যেতে পারে রোববার। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আবাহনীর কাছে রূপগঞ্জ হারলে, প্রাইম ব্যাংকের বিপক্ষে জিতলেই নিশ্চিত হয়ে যাবে শেখ জামালের শিরোপা।

প্রিমিয়ার লিগে নাম লেখানোর পর এখন পর্যন্ত চ্যাম্পিয়ন হতে পারেনি শেখ জামাল। এবার ইমরুলের অধীনে উড়ছে দলটি। এখন পর্যন্ত খেলা ১২ ম্যাচের ১১টিতে জিতে ২২ পয়েন্ট নিয়ে সবার ওপরে রয়েছে তারা। শিরোপার আশা থাকা অন্য দল রূপগঞ্জের ঝুলিতে আছে ১৮ পয়েন্ট।

এখন বাকি তিন ম্যাচের মধ্যে দুইটি জিতলে কোনো সমীকরণ ছাড়াই চ্যাম্পিয়ন হবে শেখ জামাল। তবে রূপগঞ্জ যদি কোনো ম্যাচ হারে, তাহলে একটি জয়েই নিশ্চিত হবে ইমরুলদের চ্যাম্পিয়নশিপ। তাই রোববার শেখ জামালের জয় ও রূপগঞ্জের পরাজয়ই নিশ্চিত করে দিতে পারে প্রিমিয়ার লিগের শিরোপা।

সুপার লিগের পয়েন্ট টেবিল

১/ শেখ জামাল ধানমন্ডি ক্লাব- ১২ ম্যাচে ২২ পয়েন্ট (+০.৬৬০)

২/ লেজেন্ডস অব রূপগঞ্জ - ১২ ম্যাচে ১৮ পয়েন্ট (+০.৩৯৭)

৩/ প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব - ১২ ম্যাচে ১৪ পয়েন্ট (+০.৮২১)

৪/ আবাহনী লিমিটেড - ১২ ম্যাচে ১৪ পয়েন্ট (+০.০৬০)

৫/ গাজী গ্রুপ ক্রিকেটার্স - ১২ ম্যাচে ১২ পয়েন্ট (-০.২৭৮)

৬/ রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব - ১২ ম্যাচে ১০ পয়েন্ট (-০.০২২)

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...