নো-বলের প্রতিবাদ করে কঠিন শাস্তির মুখে মুস্তাফিজদের অধিনায়ক পন্থ
ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ এপ্রিল ২৩ ১২:৪৭:৪৮
হাইভোল্টেজ দিল্লি-রাজস্থানের এই ম্যাচের শেষ ওভারে নো-বল বিতর্কে আম্পায়ারদের সঙ্গে তর্কে জড়ান দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ঋষভ পন্থ ও সহকারী কোচ প্রবীণ আমরে। এই ঘটনায় কড়া পদক্ষেপ করল আইপিএল গভর্নিং কাউন্সিল। প্রতিযোগিতার নিয়ম ভাঙায় পন্থের ম্যাচ ফি-র ১০০ শতাংশ জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে প্রবীণকে এক ম্যাচ নির্বাসিত করা হয়েছে। এমনটি জানা যায়।
