| ঢাকা, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

সেই বিতর্কিত বলে যার হস্তক্ষেপের প্রত্যাশায় ছিলেন দিল্লি অধিনায়ক পান্ত

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ এপ্রিল ২৩ ১১:৪৪:৩০
সেই বিতর্কিত বলে যার হস্তক্ষেপের প্রত্যাশায় ছিলেন দিল্লি অধিনায়ক পান্ত

জয়ের জন্য রাজস্থান রয়্যালসের ছুঁড়ে দেয়া ২২৩ রানের লক্ষ্যে ব্যাটিং করছিল দিল্লি। ম্যাচের শেষ পর্যায়ে শেষ ওভারে ৩৬ রান দরকার ছিল পান্তের দলের। তখন বোলিংয়ে আসেন ম্যাকয়। ১৯ তম ওভারে তার প্রথম তিন বলেই তিনটি ছক্কা হাঁকান রভম্যান পাওয়েল।

তবে ওভারের তৃতীয় বলটি ছিল প্রশ্নবিদ্ধ। কেননা সেই বলটি ছিল পাওয়েলের কোমরের উপরে। নিয়ম অনুযায়ী সেটি নো বল হলেও মাঠের আম্পায়াররা সেটাকে নো বল হিসেবে ঘোষণা করেননি।

তারা সতর্ক করেছিলেন ম্যাকয়কে। এতেই ক্ষিপ্ত হন অধিনায়ক পান্তসহ দিল্লির কয়েকজন ক্রিকেটার। ডাগআউটে দাঁড়িয়ে উইকেটে থাকা পাওয়েল এবং কুলদিপ যাদবকে মাঠ ছেড়ে আসতে অনেকবার ইশারাও করেন পান্ত।

ম্যাচ শেষে দিল্লির অধিনায়ক বলেন, 'শেষদিকে পাওয়েল আমাদের একটু সুযোগ করে দিয়েছিল। আমাদের সেই বলটির জন্য মূল্য দিতে হয়েছে। সেটা নো বল কিনা আরেকবার দেখে নেয়া যেত। কিন্তু এটা তো আমার হাতে নেই। অবশ্যই আমি হতাশ, কিন্তু কিছু করার নেই।'

'কি হয়েছে সেটা মাঠেই সবাই দেখেছে। আমার মনে হয়, তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্ত এখানে জরুরী ছিল। তাহলে এটা নো বলই হতো। তবে আমি তো আর একা একা এই নিয়মটির পরিবর্তন করতে পারব না।'

খেলা পুনরায় গড়ালে শেষ তিন বলে আর কিছুই করতে পারেননি পাওয়েল। ৮ উইকেটে ২০৭ রান করে থামে দিল্লি। রাজস্থান ম্যাচটি জেতে ১৫ রানে। বিধ্বংসী সেঞ্চুরি করে ম্যাচ সেরা নির্বাচিত হন জস বাটলার।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...