| ঢাকা, বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

দিল্লির ম্যাচ হারের পেছনে একটি কারণকে দায়ি করলেন মুস্তাফিজদের অধিনায়ক

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ এপ্রিল ২৩ ১১:১৩:২৫
দিল্লির ম্যাচ হারের পেছনে একটি কারণকে দায়ি করলেন মুস্তাফিজদের অধিনায়ক

জয়ের জন্য রাজস্থানের বিরুদ্ধে শেষ ওভারে দিল্লির জয়ের জন্য ৩৬ রান দরকার ছিল। ১৯ তম ওভারের প্রথম তিন বলে নাগাড়ে তিনটি ছক্কা হাঁকান রোভম্য়ান পাওয়েল। তবে তৃতীয় বলটি ফুলটসে পাওয়েলে কোমরের উপরের ছিল বলে দিল্লির তরফে দাবি জানানো হলেও, আম্পায়ার তা নো বল দেননি। এক সময় তো ক্ষোভে দল তুলে নিতে উদ্যত হন দলের দলপতি পন্ত। এমনকী মাঠের মধ্যেই দিল্লির সহকারী কোচ প্রবীণ আমরেকেও পাঠিয়েও অভিযোগ জানান পন্ত। তবে শেষমেশ লাভের লাভ কিছুই হয়নি। ১৫ রানে ম্যাচ হেরে যায় দিল্লি এবং বলটিকেও নো বল ঘোষণা করা হয়নি।

পন্ত মেনে নিচ্ছেন গোটা বিষয়টা ঠিক হয়নি, তবে তাঁর দলের বিরুদ্ধে অন্যায় হয়েছে বলতেও তিনি পিছপা হননি। ম্যাচ শেষে তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, ‘আমার মতে ওই নো বলটা আমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ হতে পারত। মাঠে সবাই তো দেখেছে ওটা। এতে তৃতীয় আম্পায়ারের হস্তক্ষেপ করে ওটাকে নো বল ঘোষণা করা উচিত ছিল। হ্যাঁ, মানছি যেটা হয়েছে (প্রবীণ আমরেকে মাঠে পাঠানো), সেটা উচিত হয়নি। তবে আমাদের সঙ্গেও তো অন্যায় হয়েছে। ওই মুহূর্তের উত্তেজনায় গোটা বিষয়টি ঘটে। আমরা গোটা টুর্নামেন্টে ভাল আম্পায়ারিং দেখেছি, তারপর এমনটা হওয়াটা হতাশাজনক।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...